শনিবার, ১৯ জুন ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আবারও জাতিসংঘের মহাসচিব গুতেরেস
আবারও জাতিসংঘের মহাসচিব গুতেরেস
বিবিসি২৪নিউজ, ফরিদা ইয়াসমিন, নিউইয়র্ক থেকেঃ আগামী পাঁচ বছর আবারো জাতিসংঘের নেতৃত্ব দেবেন অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘের মহাসচিব হিসেবে দ্বিতীয়বারের মতো নিয়োগ পেয়েছেন তিনি। তার দ্বিতীয় মেয়াদ শুরু হবে ২০২২ সালের ১ জানুয়ারি।
১৯৩ সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদ শুক্রবার গুতেরেসকে ফের পাঁচ বছরের জন্য নিয়োগ দেয় বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়।এতে বলা হয়, চলতি মাসের শুরুর দিকে জাতিসংঘের মহাসচিব হিসেবে গুতেরেসকে পুনর্নিয়োগ দিতে সাধারণ পরিষদের কাছে সুপারিশ করেছিল ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ।
দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব হিসেবে নিয়োগ পাওয়ার পর শপথ নিয়ে গুতেরেস বলেছেন, ছোট-বড় সব দেশের মধ্যে আস্থার সম্পর্কের বিকাশ, সেতুবন্ধন নিশ্চিত করতে আমি সর্বাত্মক চেষ্টা করব। একইসঙ্গে আস্থা গড়ে তোলার জন্য অবিরাম কাজ করে যাব।
২০১৭ সালের জানুয়ারিতে বান কি-মুনের পর জাতিসংঘের নেতৃত্বে আসেন গুতেরেস ৭২ বছর বয়সী।
অ্যান্তোনিও গুতেরেস ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ছিলেন।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী 