মঙ্গলবার, ২২ জুন ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সক্ষম দেশের মানুষ: প্রধানমন্ত্রী
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সক্ষম দেশের মানুষ: প্রধানমন্ত্রী
বিবিসি২৪নিউজ, বিশেষ প্রতিবেদক ঢাকাঃ দেশে যতো প্রাকৃতিক দুর্যোগই আসুক, বাংলাদেশের মানুষ তা মোকাবিলা করতে সক্ষম বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচনকালে এমন মন্তব্য করেন তিনি। গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী।
সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া একনেকের সভায় সভাপতিত্ব করছেন সরকারপ্রধান। অন্যদিকে এনইসি সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা উপস্থিত রয়েছেন।
আজকের একনেকের সভায় মোট ১০টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৬৬ কোটি ৫৯ লাখ টাকা।
একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন সিনিয়র তথ্য কর্মকর্তা ও উপসচিব মো. শাহেদুর রহমান।




রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা
সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন 