মঙ্গলবার, ২২ জুন ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » শিশুদের যুদ্ধে দিকে ঠেলে দেওয়া হচ্ছে-নিহত ২৬৭৪
শিশুদের যুদ্ধে দিকে ঠেলে দেওয়া হচ্ছে-নিহত ২৬৭৪
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রায় আট হাজার ৫০০-এর বেশি শিশুকে ২০২০ সালে বিশ্বের বিভিন্ন জায়গায় চলমান যুদ্ধে সৈনিক হিসেবে ব্যবহার করা হয়েছে এবং নিহত হয়েছে দুই হাজার ৬৭৪ জন।
অ্যান্তনিও গুতেরেস নিরাপত্তা পরিষদে শিশুবিষয়ক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেন।
প্রতিবেদনে জানানো হয়, ২১টি যুদ্ধে ১৯ হাজার ৩৭৯ শিশুর অধিকার লঙ্ঘন করার ঘটনা ঘটেছে। আর এমন ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে সোমালিয়া, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো, আফগানিস্তান, সিরিয়া ও ইয়েমেনে।
প্রতিবেদনে নিশ্চিত করা হয়— আট হাজার ৫২১ শিশুকে ২০২০ সালে শিশু সৈনিক হিসেবে ব্যবহার করা হয়েছে। এ সময়ের মধ্যে নিহত হয়েছে দুই হাজার ৬৭৪ শিশু। এ ছাড়া বিভিন্ন যুদ্ধে আহত হয়েছে পাঁচ হাজার ৭৪৮ শিশু।
প্রতিবেদনে একটি কালো তালিকা রাখা হয়েছে। যেখানে রয়েছে শিশু অধিকার ক্ষুণ্ন করছে যুদ্ধরত এমন গোষ্ঠী বা সংস্থার নাম। সে তালিকায় কখনও ইসরাইলের নাম না থাকায় বিতর্ক দেখা দেওয়াটাই স্বভাবিক। হয়েছেও তাই। অপরদিকে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটকে ইয়েমেন যুদ্ধে শিশুদের অধিকার লঙ্ঘন করায় তালিকায় রাখা হয়েছিল। কিন্তু ২০২০ সালের কালো তালিকা থেকে জোটকে বাদ দেওয়া হয়।
এ ছাড়া তালিকায় মিয়ানমারের সেনাবাহিনী এবং সিরিয়ার সরকারি বাহিনীকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে কোনো পদক্ষেপ না নেওয়ায় কালো তালিকায় স্থান দেওয়া হয়েছে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 