শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ২ জুলাই ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » নারীর ক্ষমতায়নে সাহসী পদক্ষেপ নিন, বিশ্বনেতাদের হাসিনা
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » নারীর ক্ষমতায়নে সাহসী পদক্ষেপ নিন, বিশ্বনেতাদের হাসিনা
১২৭৩ বার পঠিত
শুক্রবার, ২ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নারীর ক্ষমতায়নে সাহসী পদক্ষেপ নিন, বিশ্বনেতাদের হাসিনা

---বিবিসি২৪নিউজ, বিশেষ প্রতিবেদক, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, লিঙ্গ সমতা অর্জনে বিশ্ব নেতাদের সাহসী নীতিমালা ও সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছেন।

(১ জুলাই) জেনারেশন ইক্যুয়িটি ফোরাম, প্যারিস আয়োজিত ‘লিঙ্গ সমতার জন্য প্রযুক্তি এবং উদ্ভাবন’ শীর্ষক অ্যাকশন কোয়ালিশন অনুষ্ঠানে ভিডিওবার্তায় এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৯৯৫ সালে বেইজিংয়ে বিশ্ব সম্প্রদায় নারীর ক্ষমতায়নের জন্য সাহসী প্রতিশ্রুতি দিয়েছিল। দুর্ভাগ্যক্রমে এই প্রতিশ্রুতির অনেকগুলিই পূরণ হয়নি।

শেখ হাসিনা বলেন, বিশ্বব্যাপী রাজনীতি, অর্থনীতি ও শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ উৎসাহজনক নয়। বর্তমানে সংসদ সদস্যদের মধ্যে মাত্র ২৫ শতাংশ নারী, শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ পুরুষের তুলনায় এখনো ৩১ শতাংশ কম।

সাহসী নীতিমালা তৈরি ও সমন্বিত পদক্ষেপের মাধ্যমে আমাদের অবশ্যই এই পরিস্থিতি বদলাতে হবে।নারীর ক্ষমতায়ন তার সরকারের অগ্রাধিকার জানিয়ে টানা তিনবারের সরকারপ্রধান শেখ হাসিনা বলেন, নারীদের তথ্য-প্রযুক্তি সেক্টরে সংযুক্তির মাধ্যমে আমাদের ডিজিটাল বাংলাদেশ ভিশন অর্থবহ হয়েছে।

নারী আইটি প্রফেশনাল ও দক্ষ নারী উদ্যোক্তা তৈরি করতে সরকার বিভিন্ন বাস্তবভিত্তিক প্রকল্প চালু করেছে। নারীর প্রতি সহিংসতা মোকাবিলায় আমরা বিভিন্ন ডিজিটাল অ্যাপস ব্যবহার করছি।
সাইবার প্ল্যাটফর্মগুলোতে নারীদের নিরাপত্তা বাড়াতে গত তিন বছরে ৭১ হাজারের বেশি মেয়েকে সাইবার সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

প্রযুক্তি স্টার্টআপ ও ই-কর্মাসসহ তথ্য-প্রযুক্তি সেক্টরে নারীদের অংশগ্রহণ বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, বেইজিং সম্মেলনের ২৫তম বার্ষিকী অনুষ্ঠানে আমার আগের প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আজ আবার শপথ নিতে চাই। টেক স্টার্ট আপস ও ই-কমার্স সেক্টরসহ আইসিটি সেক্টরে নারীদের অংশগ্রহণ বাড়িয়ে ২০২৬ সালের মধ্যে তা ২৫ শতাংশ এবং ২০৪১ সালের মধ্যে তা ৫০ শতাংশ করবো।

৩০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত দু’টি ইভেন্টজুড়ে চলছে জেনারেশন ইক্যুয়িটি ফোরাম বা প্রজন্মের সমতা ফোরাম। এটি মেক্সিকো সিটিতে শুরু হয়েছিল এবং প্যারিসে শেষ হবে।

জেনারেশন ইক্যুয়ালিটি ফোরাম হলো লিঙ্গ সমতার জন্য একটি বিশ্বব্যাপী আন্দোলন। জাতিসংঘের উইমেন আহ্বানে এ অনুষ্ঠিতটি মেক্সিকো ও ফ্রান্স সরকার যৌথভাবে আয়োজন করে।

লিঙ্গ সমতার জন্য বাস্তব, উচ্চাভিলাষী ও রূপান্তর করা প্রতিশ্রুতি আদায়ে এই ফোরাম সরকার, করপোরেশন, এনজিও, যুব-নেতৃত্বাধীন গোষ্ঠী এবং সংস্থাকে একত্রিত করে।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প