শুক্রবার, ২ জুলাই ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » কানাডায় তীব্র তাপদাহে মৃত্যু ৫ শতাধিক: দাবানলে বিশাল অঞ্চল পুড়ে ছাই
কানাডায় তীব্র তাপদাহে মৃত্যু ৫ শতাধিক: দাবানলে বিশাল অঞ্চল পুড়ে ছাই
বিবিসি২৪নিউজ, দেলোয়ার হোসেন, কানাডা থেকেঃ কানাডায় প্রচণ্ড গরমের কারণে ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের বিভিন্ন স্থানে দাবানল শুরু হয়েছে। প্রদেশের লাইটন গ্রামটি পুড়ে ছাই হয়ে গেছে। আগাম সতর্কবার্তা না পেলে এই গ্রামে মৃত্যু হতো প্রায় আড়াইশ’ লোকের।
কর্তৃপক্ষের আগাম সতর্কবার্তা পেয়ে আগুন লাগার আগে সরে পড়েছিল গ্রামবাসীরা। লাইটন গ্রামে তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল। স্থানীয় কতৃপক্ষ বলছে, পুরো গ্রাম ছাইয়ে পরিণত হয়েছে। প্রদেশে ২৪ ঘণ্টায় অন্তত ৬২টি অগ্নিকাণ্ড হয়েছে।
‘হিট ডোম’-এর প্রভাবে কানাডার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কর্মকর্তারা বলছেন, এর ফলে দেশটির ৮৪ বছর পুরনো সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙে গেছে। কানাডায় গত এক সপ্তাহে প্রচণ্ড গরমে পাঁচ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।
শুধু কানাডা নয়, তীব্র তাপপ্রবাহ দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলেও। বায়ুমণ্ডলে সাগরের উষ্ণ বায়ু আটকে পড়লে যে উচ্চচাপ তৈরি হয় তাকে ‘হিট ডোম’ বলা হয়। মারাত্মক এই তাপদাহের কারণে আরও মৃত্যু হতে পারে।
ব্রিটিশ কলম্বিয়া রাজ্যের প্রিমিয়ার জন হরগান এক সংবাদ সম্মেলনে বলেছেন, এই মুহূর্তে আগুনের ঝুঁকি কতটা বেশি তা বোঝাতে পারছি না, ব্রিটিশ কলম্বিয়ার প্রায় সব অংশেই আগুন জ্বলছে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 