বুধবার, ৭ জুলাই ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » হাইতির প্রেসিডেন্ট গুলিতে নিহত; স্ত্রীও আহত
হাইতির প্রেসিডেন্ট গুলিতে নিহত; স্ত্রীও আহত
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর আমেরিকা মহাদেশের দরিদ্র দেশ হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইসি সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। নিজ বাড়িতে গুলি করে তাকে হত্যা করেছে অস্ত্রধারীরা। এই হামলায় প্রেসিডেন্টের স্ত্রীও আহত হয়েছেন।
হাইতির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী ক্লদে জোসেফ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেছেন, অজ্ঞাত পরিচয় অস্ত্রধারীরা স্থানীয় সময় বেলা ১টার দিকে হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সে প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবনে হামলা চালিয়েছে।
৫৩ বছর বয়সী জোভেনেল মইসি ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে হাইতির প্রেসিডেন্ট পদে ছিলেন । তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে উঠেছিল। দেশটিতে সহিংস সরকারবিরোধী বিক্ষোভও হয়েছিল।
২০১৭ সালে অনুষ্ঠিত নির্বাচনে জোভেনেল মইসি বিজয়ী হন। তবে ঐ নির্বাচনে মাত্র ২১ শতাংশ ভোটার অংশ নিয়েছিলেন।
১৮০৪ সালে হাইতি লাতিন আমেরিকার প্রথম স্বাধীন দেশ হিসেবে আবির্ভূত হলেও দেশটি এখনও দারিদ্রপীড়িত। শ্রেণী বৈষম্য এর একটি অন্যতম কারণ। এটিই দাসদের সফল বিপ্লবের ফলে সৃষ্ট একমাত্র রাষ্ট্র। হাইতি প্রথমে স্পেনীয় ও পরে ফরাসি উপনিবেশ ছিল। হাইতির সংখ্যাগরিষ্ঠ আফ্রিকান দাসেরা ফরাসি ঔপনিবেশিকদের উৎখাত করলে হাইতি স্বাধীনতা লাভ করে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 