রবিবার, ১১ জুলাই ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » চাঁদ দেখা গেছে ২১ জুলাই পবিত্র ঈদুল আজহা
চাঁদ দেখা গেছে ২১ জুলাই পবিত্র ঈদুল আজহা
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ দেশের আকাশে ১৪৪২ হিজরির পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এ হিসেবে আগামী ২১ জুলাই বুধবার দেশে ঈদুল আজহা পালিত হবে।
রবিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে এই সভা অনুষ্ঠিত হয়।
ঈদুল আজহা মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। প্রতি বছর ১০ জিলহজ ঈদুল আজহা পালিত হয়। এটি কোরবানির ঈদ হিসেবেও পরিচিত। এদিন আল্লাহর অনুগ্রহ লাভের প্রত্যাশায় মুসলমানেরা পশু কোরবানি করেন।
জিলহজ মাসের ৯ তারিখ পালিত হয় পবিত্র হজ। তবে গতবারের মতো এবারও করোনা মহামারির কারণে সৌদি আরবের বাইরের কেউ হজে অংশ নিতে পারছেন না। এজন্য হজের কোনো আমেজ নেই।
এবারও মহামারি করোনার কারণে ভিন্ন এক চেহারায় আসছে ঈদুল আজহা। মাঠের পরিবর্তে মসজিদে আদায় হবে ঈদের জামাত। ঢাকাসহ সারাদেশে কমানো হয়েছে পশুর হাট। কোরবানির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার ওপর রয়েছে কড়াকড়ি।
দেশে করোনার প্রকোপ মারাত্মক আকার ধারণ করায় চলছে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ। আগামী বুধবার এই বিধিনিষেধ শেষ হওয়ার কথা রয়েছে। তবে করোনার প্রকোপ না কমায় বিধিনিষেধ একদম উঠবে না বলে সরকারের পক্ষ থেকে ইঙ্গিত দেয়া হয়েছে। যে যেখানে আছে সেখানেই ঈদ পালনের ব্যাপারে উদ্বুদ্ধ করা হচ্ছে।




স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প 