শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
রবিবার, ১১ জুলাই ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » নারায়ণগঞ্জের কারখানায় আগুন লাগার ঘটনাটি এখনও জানা যায়নি কেন
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » নারায়ণগঞ্জের কারখানায় আগুন লাগার ঘটনাটি এখনও জানা যায়নি কেন
১৩২১ বার পঠিত
রবিবার, ১১ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নারায়ণগঞ্জের কারখানায় আগুন লাগার ঘটনাটি এখনও জানা যায়নি কেন

---বিবিসি২৪নিউজ, মেহেদী হাসান, বিশেষ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের কারখানায়- জুস, ক্যান্ডি, বিস্কিট, লাচ্ছা সেমাই তৈরি হতো এই কারখানায়। অভিযোগ উঠেছে, কারখানায় শতকরা ৩০ ভাগ শিশু শ্রমিক ছিল। ৫২ জনের মৃত্যুর খবর দিয়েছে ফায়ার সার্ভিস। এরমধ্যে ১৬ জনই শিশুশ্রমিক। ৫১টি লাশ চিহ্নিত করা সম্ভব হচ্ছে না। ডিএনএ টেস্টের পরে হয়তো জানা যাবে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস কারখানায় রহস্যময় আগুনের এখনো কোনো কূল কিনারা হয়নি।

জানা যায়নি, কেন এই কারখানায় আগুন লেগেছিল। কেন তালাবদ্ধ ছিল কারখানার চারতলা। আগুন নিয়ন্ত্রণে আনতে ১৮ ঘণ্টা সময় লাগলো কেন? কত শ্রমিকই বা সেসময় কর্মরত ছিল। শিশু শ্রমিকই বা কত? বকেয়া বেতন পরিশোধে মালিকরা কেন কথা রাখেনি। ভবন নির্মাণে ফায়ার সার্ভিসের অনুমোদন ছিল কিনা। শ্রমআইন লঙ্ঘন করে কীভাবে কারখানা চলছিল? এসব প্রশ্নের কোনো জবাব নেই।

বলা হচ্ছে, দুটি তদন্ত কমিটি কাজ করছে। সাতদিনের মধ্যে রিপোর্ট দেয়ার কথা। অতীতে দেখা গেছে, কোনো ঘটনা বা দূর্ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু আখেরে বেশিরভাগ তদন্ত রিপোর্ট আলোর মুখ দেখে না। আসলে এই কারখানায় কত শ্রমিক কাজ করতেন? একাধিক সুত্র জানায়, আটশ’র কাছাকাছি শ্রমিক কাজ করতেন। আগুনের ঘটনার সময় ৪০০ শ্রমিক কর্মরত ছিলেন। এদের বেতন ছিল খুব কম। দশ হাজার টাকার ওপরে কারো বেতন নয়।

আন্তর্জাতিক শ্রম সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে। তারা জানার চেষ্টা করছে, আসলে সেদিন কীভাবে আগুন লেগেছিল। কতভাগ শিশু শ্রমিক ছিল। বাংলাদেশের শ্রমআইন অনুযায়ী, শিশুশ্রম নিষিদ্ধ। পোশাক কারখানাগুলোতে আন্তর্জাতিক চাপে শিশু শ্রমিক আগের তুলনায় কম। বিজিএমইএ অবশ্য বলছে, পোশাক কারখানায় এখন আর শিশুশ্রমের সুযোগ নেই।

মালিকপক্ষ এখন জেলখানায়। রিমাণ্ডে তাদের কাছ থেকে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে। পয়লা জুলাই বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা রাস্তায় বিক্ষোভ করেছিল। মালিকপক্ষ বলেছিল, ৫ই জুলাইয়ের মধ্যে বকেয়া দুই মাসের বেতন দেয়া হবে। ওভারটাইমের টাকা পরিশোধেরও অঙ্গীকার করে মালিকপক্ষ। ঈদের আগে বোনাস দেয়ার কথাও বলে। কিন্তু মালিকরা এক রহস্যজনক কারণে কথা রাখেনি। এ নিয়ে শ্রম অসন্তোষের মধ্যেই বৃহস্পতিবার এই কারখানায় আগুনের ঘটনা ঘটে।

বিষয়টি নিয়ে রোববার উচ্চ আদালতে রিট হয়েছে। আদালত কতজন শ্রমিক আহত, চিকিৎসাধীন তার একটি তালিকা প্রকাশ করার কথা বলেছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম রাষ্ট্রপক্ষকে এ আদেশ দেন। রিটের শুনানিতে আইনজীবী সারা হোসেন অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক মৃত্যুর তথ্য তুলে ধরে ক্ষতিপূরণের জন্য হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ চান। ক্ষতিপূরণের নির্দেশনার ব্যাপারে বিচারপতি বলেন, তারা তো ক্ষতিপূরণের হকদার।

বিচারক বলেন, কতজন শিশু আহত বা নিহত হয়েছে এর একটা পূর্ণাঙ্গ চিত্র হয়তো দশ থেকে পনের দিনের মধ্যে পাওয়া যাবে। তখন ক্ষতিপূরণের বিষয়টি আমরা দেখবো। এর আগে মৃত দেহগুলো চিহ্নিত হয়ে যাক।



এ পাতার আরও খবর

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প