শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শনিবার, ১৭ জুলাই ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » গুনবী ওয়াজের আড়ালে উগ্রবাদ প্রচার করতেন-র‌্যাব
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » গুনবী ওয়াজের আড়ালে উগ্রবাদ প্রচার করতেন-র‌্যাব
৮৫৯ বার পঠিত
শনিবার, ১৭ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গুনবী ওয়াজের আড়ালে উগ্রবাদ প্রচার করতেন-র‌্যাব

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ দেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের’ কথিত আধ্যাত্মিক নেতা মাহমুদ হাসান গুনবী ওয়াজের আড়ালে জঙ্গিবাদী মতাদর্শ প্রচার করে সাধারণ জঙ্গিদের উদ্বুদ্ধ করতেন বলে জানিয়েছে র‌্যাব। তাঁর বক্তব্যে যাঁরা উদ্বুদ্ধ হতেন, তাঁদের রাজবাড়ী, কক্সবাজার বা পার্বত্য এলাকায় নিয়ে জঙ্গিবাদের দীক্ষা দিতেন।
রাজধানীর শাহ আলী থানার বেড়িবাঁধ এলাকা থেকে বৃহস্পতিবার রাতে মাহমুদ হাসানকে গ্রেপ্তার করে র‌্যাব। শুক্রবার বিকেলে কারওয়ান বাজারের র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহমুদ হাসানের বিষয়ে নানা তথ্য তুলে ধরা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, মাহমুদ হাসান দাওয়াতুল ইসলাম নামের একটি সংগঠনের আমির। নিষিদ্ধ না হলেও এ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত অনেক সদস্য বিভিন্ন সময় জঙ্গিবাদে জড়িয়েছেন। বিভিন্ন সময় তাঁদের গ্রেপ্তারও করা হয়েছে। মাহমুদ হাসানের কাছ থেকে এ ধরনের সদস্যদের বিষয়ে অনেক তথ্য পাওয়া গেছে। তাঁদের বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে।

মাহমুদ হাসানকে আধ্যাত্মিক নেতা বলার কারণ হিসেবে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, আনসার আল ইসলামের আধ্যাত্মিক নেতা জসিম উদ্দিন রাহমানি। তিনি গ্রেপ্তার হওয়ার পর মাহমুদ হাসান নিজেকে সংগঠনের আধ্যাত্মিক নেতা হিসেবে প্রতিষ্ঠা করেন। জসিম উদ্দিন রাহমানির মাধ্যমে তিনি আনসার আল ইসলামে যোগ দেন। উগ্রবাদী বক্তব্যের মাধ্যমে অন্যকে উদ্বুদ্ধ করার ক্ষমতা রয়েছে তাঁর। গত ৫ মে পুলিশের হাতে গ্রেপ্তার আল সাকিবের মনস্তাত্ত্বিক পরিবর্তনেও তাঁর ভূমিকা রয়েছে। তাঁর কথাতেই আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার লক্ষ্য নিয়ে ঢাকায় এসেছিলেন সাকিব। এ কারণে তাঁকে আধ্যাত্মিক নেতা বলা হচ্ছে।

কোনো হামলায় সরাসরি মাহমুদ হাসানের সম্পৃক্ততা পাওয়া যায়নি উল্লেখ কর‌ে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, বিভিন্ন ওয়াজ মাহফিল এবং মাদ্রাসায় ধর্মভিত্তিক একাধিক সংগঠনের হয়ে তিনি ওয়াজ করতেন। এমনকি কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে বিভিন্ন মসজিদেও তিনি নিয়মিত বয়ান করতে যেতেন। তাঁর কথায় যাঁরা উদ্বুদ্ধ হতেন এবং যাঁদের তিনি মনে করতেন ‘মগজধোলাই’ করা সম্ভব, তাঁদের তিনি টার্গেট করতেন।

র‌্যাব জানায়, ২০০৮ সালে মাহমুদ হাসান মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। তারপর ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। ২০১০ সাল থেকে তিনি ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়া শুরু করেন। ২০১৪ সাল থেকে তিনি উগ্রবাদী বক্তব্য দেওয়া শুরু করেন।
৬ জুলাই নোয়াখালী থেকে মাহমুদ হাসানকে র‌্যাবের গাড়িতে তুলে নেওয়া হয় বলে পরিবারের পক্ষে অভিযোগ করে সংবাদ সম্মেলন করা হয়েছিল।

এ বিষয়ে জানতে চাইলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, ৫ জুলাই ঢাকা ও রাজবাড়ীতে অভিযান চালিয়ে আনসার আল ইসলামের শীর্ষস্থানীয় নেতা আলী হাসান ওসামা ও সাকিব নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় মামলা হয়। এ বিষয়ে মাহমুদ হাসান র‌্যাবকে বলেছেন, মামলার পর তিনি কুমিল্লা থেকে খাগড়াছড়িতে যান। পরে বান্দরবান চলে যান। র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখে তিনি বিভিন্ন জায়গায় আত্মগোপনে চলে যান। এরপর বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। উত্তরবঙ্গ হয়ে দেশ ছাড়ার পরিকল্পনার কথাও তিনি বলেছেন। নিজের নিরাপত্তার জন্য দেশ ছাড়তে চেয়েছিলেন তিনি।



এ পাতার আরও খবর

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা