শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শনিবার, ১৭ জুলাই ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » চীনের ল্যাব পরিদর্শন করতে চায়- বিশ্ব স্বাস্থ্য সংস্থা
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » চীনের ল্যাব পরিদর্শন করতে চায়- বিশ্ব স্বাস্থ্য সংস্থা
৭৮৩ বার পঠিত
শনিবার, ১৭ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চীনের ল্যাব পরিদর্শন করতে চায়- বিশ্ব স্বাস্থ্য সংস্থা

---বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক  ডেস্কঃ  মহামারি করোনাভাইরাসের উৎপত্তিস্থল সন্ধানে চীনে আরও গবেষণা এবং ল্যাবরেটরিগুলো পরিদর্শন করতে চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। চলতি বছরের শুরুতে করোনার উৎপত্তিস্থল খুঁজতে চীনে প্রথম ধাপে তদন্ত করে সংস্থাটি। তবে পর্যাপ্ত তথ্যের অভাবে তদন্তকাজ সে সময় থমকে যায়। খবর এএফপির।

স্থানীয় সময় গতকাল শুক্রবার ডব্লিউএইচওর প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস চীনে দ্বিতীয় ধাপে তদন্ত নিয়ে সংস্থাটির সদস্যদের সঙ্গে একটি বৈঠক করেন। সেখানে তিনি পরের ধাপে তদন্তে পাঁচটি বিষয় অগ্রাধিকার দেওয়া প্রস্তাব করেন।

গতকালের বৈঠকে গেব্রেয়াসুস বক্তব্যের একটি অনুলিপি প্রকাশ করেছে ডব্লিউএইচও। সেখানে তদন্তে অগ্রাধিকারের প্রস্তাব পাওয়া বিষয়গুলো তুলে ধরা হয়েছে। সেগুলোর মধ্যে বলা হয়েছে, ২০১৯ সালে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।

এই এলাকার সংশ্লিষ্ট ল্যাবরেটরি এবং গবেষণা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করতে হবে। তদন্তে এসব এলাকাকে প্রাধান্য দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া উহান ও এর আশপাশের পশুপাখির বাজারগুলোয় গবেষণা চালাতে বলা হয়েছে।

চলতি বছরের জানুয়ারি থেকে উহানে চার সপ্তাহ অবস্থান করে ডব্লিউএইচওর একটি তদন্তকারী দল। পরে মার্চে প্রকাশিত এক প্রতিবেদনে তারা জানায়, ভাইরাসটি সম্ভবত বাদুড় থেকে অন্য পশুপাখির মাধ্যমে মানুষের শরীরে এসেছে। উহানের কোনো ল্যাবরেটরি থেকে করোনাভাইরাস ছড়িয়েছে বলে দাবি করে আসছিলেন অনেক বিশেষজ্ঞ। ওই ধারণা একেবারেই ‘অসম্ভব’ বলে প্রতিবেদনে উল্লেখ করে তদন্তকারী দল। তাদের ওই মন্তব্য মানতে পারেননি যুক্তরাষ্ট্রসহ অনেক দেশের বিজ্ঞানী ও গবেষকেরা।

তবে উহানের ল্যাবরেটরি থেকে করোনা ছড়িয়ে পড়ার তত্ত্বকে ‘অযৌক্তিক’ বলে উড়িয়ে দেয় চীন। বিষয়টির রাজনৈতিকীকরণ করা হলে তদন্তকাজ ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করে দেশটি।



এ পাতার আরও খবর

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা