মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ভ্যাকসিনের বয়সসীমা ৩০ বছর নির্ধারণ
ভ্যাকসিনের বয়সসীমা ৩০ বছর নির্ধারণ
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ করোনার টিকা নেয়ার বয়সসীমা কমিয়ে ৩০ বছর করা হয়েছে। করোনা সংক্রমণ ও মৃত্যুরোধে দেশের অধিক জনসংখ্যাকে টিকার আওতায় আনার লক্ষ্যে বয়সসীমা কমানোর এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘গতকাল রাত থেকেই সুরক্ষা অ্যাপে বয়সসীমা কমিয়ে ৩০-এ রেজিস্ট্রেশন শুরু হয়েছে।’
করোনার সংক্রমণ প্রতিষেধক এ টিকার আওতায় দেশের অধিক সংখ্যক জনগণকে আনার জন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
স্বাস্থ্য অধিদফতরের একাধিক কর্মকর্তা জানান, সরকার বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহ করছে। বর্তমানে দেশে চার ধরনের (কোভিশিল্ড, ফাইজার, মর্ডানা ও সিনোফার্ম) টিকাদান কর্মসূচি চলছে। করোনার সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি টিকা প্রদান অন্যতম পদক্ষেপ বলে জানান তারা।




জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা 