বুধবার, ২৮ জুলাই ২০২১
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » কক্সবাজারে ভারী বৃষ্টিতে পাহাড় ধসে এক পরিবারের ৫ শিশু নিহত
কক্সবাজারে ভারী বৃষ্টিতে পাহাড় ধসে এক পরিবারের ৫ শিশু নিহত
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফ উপজেলায় ভারী বর্ষণে পাহাড় ধসে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের পাঁচ শিশুর মৃত্যু হয়েছে; তাছাড়া এতে আহত হয়েছে আরও কয়েকজন।
বুধবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালি ভিলেজার পাড়ায় তারা হতাহত হয় বলে হ্নীলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী জানান।
হতাহতরা ওই পাড়ার সৈয়দ আলমের পরিবারের সদস্য বলে জানালেও তাদের নাম বলতে পারেননি চেয়ারম্যান।
তিনি বলেন, গত এক সপ্তাহ ধরে থেমে থেমে ভারী বৃষ্টি হচ্ছে টেকনাফে। বুধবার ভোরে একটি পাহাড়ে ধস নামে। পাহাড়ের খাদের নিচে আলমের পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থায় মাটিচাপা পড়েন। পরে স্থানীয়রা মাটি খুড়ে তাদের বের করলেও ঘটনাস্থলেই পাঁচ শিশুর মৃত্যু হয়।মাটিচাপায় আহত আরও কয়েকজনকে স্থানীয়রা উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় বলে জানান চেয়ারম্যান।
তিনি বলেন, ঘটনার খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট আসে। তারা ঘটনাস্থলে আরও কেউ মাটিচাপা পড়ে আছে কিনা দেখছে। পরে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে আসেন।
মঙ্গলবার সকালে উখিয়ায় দুই রোহিঙ্গা শরণার্থী শিবিরে পাহাড় ধসে পাঁচ রোহিঙ্গার মৃত্যু হয়। বৃষ্টির পানিতে ডুবে আরেক শিবিরের এক শিশুর মৃত্যু হয়। তাছাড়া পাহাড় ধসে টেকনাফে রকিম আলী নামে একজনের মৃত্যু হয় এবং মহেশখালিতে মাটির দেয়ালচাপায় মৃত্যু হয় মোরশেদা বেগম নামে এক কিশোরীর।




পার্বত্য অঞ্চল ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল
বাংলাদেশে ১৪ ভারতীয়কে ঠেলে পাঠাল বিএসএফ
শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া 