শিরোনাম:
●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ●   ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ●   নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী ●   মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের ●   হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ ●   আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইসরাইলি সেনারা-ফিলিস্তিনি শিশুর গুলি করে হত্যা
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইসরাইলি সেনারা-ফিলিস্তিনি শিশুর গুলি করে হত্যা
১৩১২ বার পঠিত
বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইসরাইলি সেনারা-ফিলিস্তিনি শিশুর গুলি করে হত্যা

---বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইলি সেনারা অধিকৃত পশ্চিমতীরে ১২ বছরের এক ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা করেছে।

ফিলিস্তিনের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে রয়টার্স। খবরে বলা হয়— বুধবার গুলির সময় শিশুটি গাড়িতে তার বাবার সঙ্গে ছিল।

পশ্চিমতীরের দক্ষিণে বেইত উম্মার গ্রামের কাছে গাড়িতে থাকা শিশুটির বুকে গুলি করে ঝাঁজরা করে দেওয়া হয় বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। কাছের হাসপাতালে নেওয়ার কয়েক ঘণ্টা পর তার মৃত্যু হয়।

ইসরাইলের সামরিক বাহিনী দাবি করেছে— ‘সন্দেহজনক কর্মকাণ্ডে’ জড়িত ওই গাড়ির চাকা লক্ষ্য করে গুলি ছোড়ে তাদের এক সেনাসদস্য। তবে ইসরাইলের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।

ইসরাইলের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে— ঘটনাটি খতিয়ে দেখছেন জ্যেষ্ঠ কর্মকর্তারা।

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, ঘটনাস্থলে থাকা সেনারা দেখতে পান একটি গাড়ি ওই এলাকায় প্রবেশ করেছে এবং দুজন গাড়ি থেকে বের হয়ে মাটি খুঁড়ে এর পর আবার গাড়িতে ফিরে যায়। সেনারা ওই স্থানে গিয়ে দুটি ব্যাগ পায়, যার একটিতে এক নবজাতকের মৃতদেহ ছিল।

বেইত উম্মারের মেয়র নাসরি সাবারনেহ ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফাকে জানান, বুধবার সকালের দিকে গ্রামের একটি পরিবার মৃত নবজাতককে ওই এলাকায় দাফন করেছিল। দাফনের ঘণ্টাখানেকের মধ্যেই ইসরাইলি সেনারা সেখানে পৌঁছায় এবং নবজাতকের মৃতদেহ তুলে ফেলে।

তবে ইসরাইলের দাবি— তাদের সেনারা ধারণা করেছিল সকালে যে গাড়িটি দাফনের সময় দেখা গিয়েছিল, বিকালে গুলি করা গাড়িই সেটি। সেনারা প্রথমে নিয়ম অনুসরণ করে চিৎকার করে ও ফাঁকা গুলি ছুড়ে গাড়িটি থামানোর চেষ্টা করে, পরে গাড়ির চাকা লক্ষ্য করে গুলি চালায়।



এ পাতার আরও খবর

নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আর্কাইভ

বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা