শুক্রবার, ৩০ জুলাই ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » হেলেনা জাহাঙ্গীর আটক, বাসায় অভিযানে বিপুল পরিমাণ মাদক-হরিণের চামড়া উদ্ধার
হেলেনা জাহাঙ্গীর আটক, বাসায় অভিযানে বিপুল পরিমাণ মাদক-হরিণের চামড়া উদ্ধার
বিবিসি২৪নিউজ, বিশেষ প্রতিবেদক ঢাকাঃ আওয়ামী লীগের উপকমিটির সদস্য পদ হারানো এফবিসিসিআইর পরিচালক হেলেনা জাহাঙ্গীরের রাজধানীর গুলশানের বাসায় অভিযান চালিয়ে বিপুল মাদক উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। এসব মাদকের মধ্যে রয়েছে ১৭ বোতল বিদেশি মদ, বিপুল ইয়াবা। এছাড়া হরিণের চামড়া ও ওয়াকিটকিও উদ্ধার করা রয়েছে। এসময় তার ব্যবহৃত দুটি অস্ত্র পাওয়া গেছে। তবে সেগুলোর বৈধ কাগজ রয়েছে।
অভিযানে থাকা র্যাবের একাধিক এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আনুষ্ঠানিকভাবে র্যাবের কোনো কর্মকর্তা কথা বলেননি।
এদিকে অবৈধ মাদক উদ্ধারের ঘটনায় হেলেনা জাহাঙ্গীরকে আটক করেছে র্যাব। কিছু সময়ের মধ্যে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হবে বাহিনীটির সদরদপ্তরে। এলিট ফোর্সটি বলছে, মাদক উদ্ধারের ঘটনায় তাকে আটক দেখানো হবে।
হেলেনা জাহাঙ্গীরের রাজধানীর গুলশানের বাসায় বৃহস্পতিবার রাতে অভিযান শুরু করে র্যাব। রাত সাড়ে আটটা থেকে শুরু হওয়া অভিযানে বিপুল সংখ্যক র্যাব সদস্য বাড়ির ভেতর ও বাইরে অবস্থান নিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখে আলোচিত এই নারী অঝরে কাঁদতে থাকেন। এসময় তাকে শান্ত করা হয়।
র্যাব কর্মকর্তারা জানান, তিনটি ফ্লোর মিলে তিনি এই ভবনটিতে বসবাস করতেন। যেখানে ১৭টি রুম রয়েছে। এসব রুমেই মিলেছে অবৈধ মাদকসহ বিভিন্ন সরঞ্জাম। তাকে মাদকের বিষয় জিজ্ঞাসাবাদ করতে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে গুলশানের ৫ নম্বর সড়কের ৩৬ নম্বর বাসায় অভিযান শুরু করে র্যাব। এই নিউজ লেখা পর্যন্ত তার বাসায় অভিযান চলছিল। বাসাটি ঘিরে র্যাবের বিপুল সংখ্যক সদস্য অবস্থান নিয়েছেন। এছাড়া বাড়িটির ভিতরে প্রবেশ করে তল্লাশী করছে র্যাব সদস্যরা। এর আগে রাত সাড়ে নয়টার দিকে এলিট ফোর্স র্যাবের নারী সদস্যরা ভেতরে প্রবেশ করেন।
সম্প্রতি ফেসবুকে ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসায় তাকে উপকমিটির পদ থেকে অব্যাহতি দেয়া হয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি।




ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা 