শুক্রবার, ৬ আগস্ট ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইসরাইলকে আরব লীগের হুঁশিয়ারি
ইসরাইলকে আরব লীগের হুঁশিয়ারি
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরাইল গতকাল (বৃহস্পতিবার) যে বিমান হামলা চালিয়েছে তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে আরব লীগ। সংস্থাটি বলেছে, লেবানন থেকে রকেট হামলার অভিযোগ তুলে ইসরাইল যে বিমান হামলা চালিয়েছে এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
২২ জাতির এ সংগঠন এক বিবৃতিতে বলেছে, লেবানন একটি কঠিন সময় পার করছে এবং সেখানে আর কোনো উত্তেজনা সৃষ্টি করা মোটেই উচিত হবে না।
আরব লীগ আরো বলেছে, ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটর নেতৃত্বাধীন প্রশাসন যে হামলা চালাচ্ছে তার অর্থ হচ্ছে তারা শক্তি প্রদর্শন করছে। এ অবস্থায় বড় ধরনের সংঘাতে না জড়ানোর জন্য লেবাননের বিভিন্ন সংগঠনের প্রতি আরব লীগ আহ্বান জানিয়েছে। পাশাপাশি লেবাননের চলমান রাজনৈতিক অর্থনৈতিক সংকট মোকাবেলায় সহযোগিতা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান হয়।
এদিকে, লেবাননে মোতায়েন জাতিসংঘ বাহিনীর প্রধান ইহুদিবাদী ইসরাইল এবং লেবাননকে জাতিসংঘ বাহিনীর সমন্বয়মূলক ভূমিকার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন। বর্তমান অবস্থাকে যেকোন সময়ের চেয়ে অনেক বেশি নাজুক এবং সংকটাপন্ন বলে উল্লেখ করেছেন তিনি।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী 