শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শনিবার, ৭ আগস্ট ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ভারতে খেলা হবে’ স্লোগান পশ্চিমবঙ্গের- মুখ্যমন্ত্রী
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ভারতে খেলা হবে’ স্লোগান পশ্চিমবঙ্গের- মুখ্যমন্ত্রী
৭৯৩ বার পঠিত
শনিবার, ৭ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতে খেলা হবে’ স্লোগান পশ্চিমবঙ্গের- মুখ্যমন্ত্রী

---বিবিসি২৪নিউজ, বিধান চন্দ্র মন্ডল, কলকাতা থেকেঃ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা দিয়েছেন, খেলা হবে। শুধু ঘোষণা নয়, কাজও শুরু করে দিয়েছেন। এ প্রক্রিয়ার প্রথম অংশ হিসেবে ত্রিপুরা রাজ্যে তৃণমূলের ঘাঁটি গড়তে এ সপ্তাহে ত্রিপুরা সফর করেছেন সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। কিন্তু সেখানে তাকে বাধা দেয় বিজেপি। তার গাড়িবহরে হামলা হয়, ছিঁড়ে ফেলা হয় তৃণমূলের ব্যানার-ফেস্টুন। এতে দমে যাননি অভিষেক ব্যানার্জি। তিনি বলেছেন, আগামী ভোটে সবকিছুর জবাব দেওয়া হবে। ত্রিপুরা জয় করবে তৃণমূল।

এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ‘খেলা হবে’ প্রকল্পের উদ্বোধন করেছেন। তবে এ প্রকল্প রাজনীতি নয়। ফুটবল ছুড়ে এ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে খেলা হবে প্রকল্পের সূচনা করেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, খেলা ছাড়া জীবন চলে না। খেলার মধ্য দিয়ে ঐক্য, সম্প্রীতি, সংহতি, সুস্বাস্থ্য এবং সভ্যতা গড়ে ওঠে। মমতা ব্যানার্জি আরও ঘোষণা দিয়েছেন, ফুটবলকে জনপ্রিয় করতে জার্সি, আর্থিক সহযোগিতা ও এক লাখ ফুটবল দেবেন। তবে মমতার ‘খেলা হবে’ স্লোগান এখন শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতীয় সংসদেও আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে।

মমতা ব্যানার্জির তৃণমূল দল উত্তরপ্রদেশ, রাজ্যস্থান ও ত্রিপুরা রাজ্যকে টার্গেটে নিয়েছে। তৃণমূল স্লোগান দিচ্ছে ‘খেলা হবে’। তবে এ ‘খেলা হবে’ স্লোগান নিয়ে বিজেপি বলছে অন্যকথা। তারা বলছেন, মমতা এ স্লোগান নিয়েছেন বাংলাদেশের নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমানের কাছ থেকে।

শামীম ওসমান বলেন, “২০১৩ সালে নারায়ণগঞ্জের সমাবেশে আমি বলেছিলাম, আপা আমাকে বলেছেন, শামীম তুই ধৈর্য ধর। আমি ধরছি। তিনি বলেছেন, তুই কিছু বললে সরকারের বদনাম হবে। কথা কই নাই। এখন তো সময় শেষ, তুইও সমান আমিও সমান। ২৪ তারিখের পরে এসো খেলব… ২৪ তারিখের পর খেলা হবে।” এই প্রসঙ্গে ভয়েজ অব আমেরিকাকে শামীম ওসমান বলেন, “সেদিন তারা বলেছিল স্বাধীনতার বিরুদ্ধে ক্ষমতায় এলে তারা আমাদের দেখে নেবে। আমরা মুক্তিযুদ্ধের সন্তান। আমরাও বলেছি ‘এবার খেলা হবে’।” শামীম ওসমান বলেন, “ভারতীয় রাজনীতিকরা অভিজ্ঞ, তবে খেলাটা যেন জনগণের পক্ষে হয়।” শামীম ওসমান সেদিন বিএনপি-জামায়াত এবং তার রাজনৈতিক প্রতিপক্ষ একই দলের মেয়র আইভীকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন ‘খেলা হবে’।

পশ্চিমবঙ্গের সর্বশেষ নির্বাচনের সময় এ বক্তব্য ইউটিউবে ছড়িয়ে দেয় বিজেপি। বিজেপি বলেছে, নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমানকে ফলো করছেন মমতা ব্যানার্জি। এ ব্যাপারে ভারতের একজন সিনিয়র সাংবাদিক আনন্দবাজার পত্রিকার সাবেক নির্বাহী সম্পাদক সুখরঞ্জন দাসগুপ্ত বলেছেন, পুরোটাই রাজনীতি। তবে মানুষের কাছে সহজ সরল স্লোগানটি মমতা জনপ্রিয় করে তুলেছেন। তিনি এখন তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন সারা ভারতে। তিনি বলেন, গত নির্বাচনে মমতার পা ভাঙ্গা ছিল। আর তিনি বলেছিলেন পা ভাঙ্গা হলেও ‘খেলা হবে’। তিনি বলেন, স্লোগানটি মমতার নির্বাচন বিশেষজ্ঞ প্রশান্ত কিশোরের। ভীষণ মেধাবী প্রশান্ত এই স্লোগানকে প্রচারণায় আনেন। নারায়ণগঞ্জ কাকতালীয়।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না