শিরোনাম:
●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ●   ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ●   নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী ●   মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের ●   হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ ●   আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প ●   পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী ●   ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ●   ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ●   বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ১৭ আগস্ট ২০২১
প্রথম পাতা » আইন-আদালত | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে মাদক মামলায় এক বাস সুপারভাইজারের মৃত্যুদণ্ড
প্রথম পাতা » আইন-আদালত | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে মাদক মামলায় এক বাস সুপারভাইজারের মৃত্যুদণ্ড
৮৯৮ বার পঠিত
মঙ্গলবার, ১৭ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে মাদক মামলায় এক বাস সুপারভাইজারের মৃত্যুদণ্ড

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিনিধিঃ গাইবান্ধায় মাদক মামলায় পারভেজ মিয়া (৩১) নামের এক বাস সুপারভাইজারকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এ মামলার অপর তিন আসামি বেকসুর খালাস পেয়েছেন।

মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক দিলীপ কুমার ভৌমিক এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক।

পারভেজ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ধর্মপুর দিলদার পাড়া গ্রামের শামীম আলমের ছেলে। তিনি সম্যরাজা পরিবহন-১ বাসের সুপারভাইজার ছিলেন। মামলায় খাসালপ্রাপ্ত আসামিরা হলেন- আফাজ উদ্দিন, দুদু মিয়া ও সাইদুল ইসলাম। রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিউকিটর (পিপি) ফারুক আহম্মেদ প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারের বরাত দিয়ে তিনি জানান, ২০১৮ সালের ১ নভেম্বর গোবিন্দগঞ্জের বাগদা বাজার এলাকায় সম্যরাজা পরিবহন নামে একটি লোকাল বাসে ৪৫০ গ্রাম হেরোইনসহ র‌্যাবের হাতে আটক হয় পারভেজ মিয়া। তার দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আরও তিন জনকে আটক করা হয়। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় চার জনকে আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

ফারুক আহম্মেদ আরও জানান, আদালতে মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক রায় ঘোষণার দিন ধার্য করেন। আদালতে আসামিদের উপস্থিতিতে বিচারক রায় ঘোষণা করেন। এতে আসামি পারভেজকে মৃত্যুদণ্ডের আদেশসহ তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া এ মামলার অপর তিন আসামির কাছে মাদকদ্রব্য না পাওয়ায় এবং তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।

এ মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন আবু আলা মোহাম্মদ সিদ্দিকুর রহমান রিপু। আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আসামির পক্ষের আপিলের কথা জানিয়েছেন তিনি।



এ পাতার আরও খবর

এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড
সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার
সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণে সংসদে বিল পাস সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণে সংসদে বিল পাস
বিডিআর হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা বিডিআর হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা
২২০৮টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। ২২০৮টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার
অন্তর্বর্তী সরকারের আমলেও কেনো হলো না সাগর-রুনি হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের আমলেও কেনো হলো না সাগর-রুনি হত্যার বিচার
আন্তর্জাতিক আদালতে গণহত্যা প্রমাণ করতে পারেনি গাম্বিয়া, দাবি মিয়ানমারের আন্তর্জাতিক আদালতে গণহত্যা প্রমাণ করতে পারেনি গাম্বিয়া, দাবি মিয়ানমারের
জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু

আর্কাইভ

ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা