শিরোনাম:
●   কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ ●   জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ●   ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ●   যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ ●   চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত ●   ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না ●   জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ ●   এপেক সম্মেলনের ফাঁকে বৈঠকে বসতে পারেন ট্রাম্প-পুতিন-শি ●   ইরানকে সমর্থনের ঘোষণা পুতিনের, বললেন—‘ক্ষুধার্ত হাঙরের’ দাঁতভাঙা জবাব দেবে রাশিয়া ●   কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

BBC24 News
শনিবার, ২১ আগস্ট ২০২১
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল | শিরোনাম | সাবলিড » ভারতের তেলেগু অভিনেতার বিলাসবহুল যে গাড়ি সালমান-শাহরুখেরও নেই!
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল | শিরোনাম | সাবলিড » ভারতের তেলেগু অভিনেতার বিলাসবহুল যে গাড়ি সালমান-শাহরুখেরও নেই!
১৩৫১ বার পঠিত
শনিবার, ২১ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতের তেলেগু অভিনেতার বিলাসবহুল যে গাড়ি সালমান-শাহরুখেরও নেই!

---বিবিসি২৪নিউজ, বিনোদন ডেস্কঃ ভারতের দক্ষিণী সিনেপ্রেমীরা উচ্ছ্বসিত জুনিয়র এনটিআর নাম বললেই  কণ্ঠে জিজ্ঞেস করবেন- তার নতুন কোনো সিনেমা আসছে কী?

এই তারকার পুরো নাম নান্দামুরি তারাকা রামা রাও। তবে এনটিআর বা তারাকা নামেই সর্বাধিক জনপ্রিয় তিনি। তার প্রায় সব ছবিই ব্যবসাসফল। তেলেগু-তামিল সিনেমায় তার জনপ্রিয়তা আকাশচুম্বি।

অবশ্য রূপালি পর্দায় নয়, এনটিআরের অর্থ-সম্পদের পরিমাণও আকাশচুম্বি।

জনপ্রিয় এই তেলেগু অভিনেতার দুর্বলতা রয়েছে বিভিন্ন মডেলের গাড়িতে। দামি ব্রান্ডের অনেক গাড়ি শোভা পাচ্ছে তার ব্যক্তিগত গ্যারেজে। এবার তিনি কিনলেন কালো রঙের একটি বিলাসবহুল গাড়ি। বলা হচ্ছে গোটা ভারতে এর চেয়ে দামি গাড়ি আর একটিও নেই।

গণমাধ্যম ইন্ডিয়া টুডে ও হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিখ্যাত ল্যাম্বরগিনি ব্র্যান্ডের একটি গাড়ি কিনেছেন এনটিআর। ল্যাম্বরগিনি উরুস আর উরুস পিক- এর আধুনিকতম মডেল এটি। মডেলটির নাম - উরুস গ্রাফাইট ক্যাপসুল। ভারতীয় তারকাদের মধ্যে সবার আগে তিনিই গাড়িটি কিনেছেন। সালমান, শাহরুখেরও নেই এই গাড়ি।

ভারতের বেঙ্গালুরুর একটি শো-রুম থেকে গাড়িটি কিনেছেন এনটিআর। এই গাড়িটির ভারতীয় মূল্য ৩ কোটি ১৬ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৩ কোটি টাকার কিছু বেশি। গাড়িটি তিন সেকেন্ডের মধ্যেই শূন্য থেকে ১০০ কিলোমিটার গতি তুলতে পারে।

দামি ব্রান্ডের নতুন মডেলের গাড়ি কেনার কথা নিজেই জানিয়েছেন জুনিয়র এনটিআর।

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লিখেছেন, ‘দেশের প্রথম ল্যাম্বরগিনি হায়দরাবাদে নিজের বাড়ির সন্ধান পেয়ে গেছে।’

প্রসঙ্গত, বহুল আলোচিত ‘আরআরআর’ সিনেমার কাজ শেষ করেছেন এনটিআর। ‘বাহুবলী’ খ্যাত নির্মাতা রাজামৌলির নির্মাণে এই সিনেমায় তার সঙ্গে আছেন রাম চরণ, বলিউডের আলিয়া ভাট ও অজয় দেবগনের মতো তারকারা। শিগগিরই তিনি ‘কৌন বনেগা কৌড়পতি তেলেগু’ সঞ্চালনা করতে চলেছেন তিনি।



আর্কাইভ

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ
চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
এপেক সম্মেলনের ফাঁকে বৈঠকে বসতে পারেন ট্রাম্প-পুতিন-শি
কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে