রবিবার, ২২ আগস্ট ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » কাবুল বিমানবন্দরে হুড়োহুড়ি, নিহত ৭
কাবুল বিমানবন্দরে হুড়োহুড়ি, নিহত ৭
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলের প্রধান বিমানবন্দরের কাছে হুড়োহুড়িতে সাতজন নিহত হয়েছেন।
ব্রিটিশ সেনাবাহিনী বলছে, বিমানবন্দরের কাছে হুড়োহুড়িতে সাতজন নিহত হয়েছেন, যেখানে হাজার হাজার আফগান পালানোর চেষ্টা করছে। খবর আলজাজিরা।
তবে তারা কখন মারা গেছে সে বিষয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিস্তারিত জানায়নি।
বার্তাসংস্থা এপি জানিয়েছে, দেশ ছাড়তে আফগানরা বিমানবন্দরে জড়ো হওয়ার পর সৃষ্ট বিশৃঙ্খলার কারণে সাতজন নিহত হয়েছেন বলে স্বীকার করেছে ব্রিটিশ সামরিক বাহিনী।
আফগান নাগরিকরা জড়ো হওয়ার পর তাদেরকে সরাতে ফাঁকা গুলিবর্ষণ করে তালেবান যোদ্ধারা। এতে হুড়োহুড়ি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং পদদলিত হয়ে সাতজন নিহত হয়।
এর আগে গত সোমবার দেশ থেকে পালানোর সময় মার্কিন বিমানে উঠার সময় হুড়োহুড়িতে ছয় আফগান নিহত হন। এছাড়া ওই বিমানের চাকা থেকে পড়ে দুজন নিহত এবং চাকা থেকে একজনের দেহাবশেষ উদ্ধার করা হয়।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 