শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
রবিবার, ২২ আগস্ট ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের সঙ্গে ভারতের ফ্লাইট এখনই চালু হচ্ছে না
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের সঙ্গে ভারতের ফ্লাইট এখনই চালু হচ্ছে না
৭০১ বার পঠিত
রবিবার, ২২ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের সঙ্গে ভারতের ফ্লাইট এখনই চালু হচ্ছে না

---বিবিসি২৪নিউজ, কুটনৈতিক প্রতিবেদক, ঢাকাঃ এয়ার বাবলের আওতায় ভারতের সঙ্গে খুব শিগগির আকাশপথে যোগাযোগ চালু হচ্ছে না। দুই প্রতিবেশী দেশের মধ্যে ফ্লাইট চালুর বিষয়ে বাংলাদেশের দেওয়া প্রস্তাব এখন ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় যাচাই করে দেখছে।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন গতকাল রোববার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান।

তবে বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে আরোপিত বিধিনিষেধ তুলে নেওয়ার পরিপ্রেক্ষিতে ১১ আগস্ট থেকে ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রগুলো (আইভিএসি) খুলে দেওয়া হয়েছে। মূলত দুই প্রতিবেশী দেশের মধ্যে এয়ার বাবলের আওতায় ফ্লাইট চালুর প্রস্তুতি সামনে রেখে ভারতীয় ভিসা দেওয়া শুরু হয়।

এয়ার বাবলের আওতায় ভারতের সঙ্গে ফ্লাইট চালুর বিষয়ে গতকাল পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘আমরা আশা করেছিলাম, এই সপ্তাহে হয়ে যাবে। আজ (২২) থেকে শুরুর একটি তারিখ ছিল। আমাদের প্রস্তাবটি তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে। আমাদের হাইকমিশনার বিষয়টি নিয়ে সেখানে যোগাযোগ করছেন। আশা করছি, শিগগিরই বিষয়টির সুরাহা হয়ে যাবে।’ তিনি জানান, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী দিল্লি যাচ্ছেন। তিনি সেখানে গিয়ে ফ্লাইট চালুর বিষয়ে কথা বলবেন বলে আশা করছেন।

মাসুদ বিন মোমেন বলেন, ‘বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণের হার কমে যাচ্ছে। সুতরাং ফ্লাইট চালুতে সমস্যা দেখি না।’

এর আগে গত মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানের পর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এয়ার বাবলের আওতায় ২০ আগস্ট থেকে ভারতের সঙ্গে আকাশপথে যোগাযোগ চালুর কথা জানিয়েছিলেন।

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে গত এপ্রিলের শেষ সপ্তাহ থেকে স্থল এবং আকাশপথে ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বন্ধ রয়েছে। তবে একান্ত না ফিরলেই নয় এমন ব্যক্তিরা ভারত থেকে বাংলাদেশের মিশনের অনাপত্তিপত্র নিয়ে কয়েকটি স্থল সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারছেন। এ ছাড়া পণ্য পরিবহন চালু আছে।

স্থল সীমান্ত কবে খুলে দেওয়া হবে—জানতে চাইলে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, স্থল সীমান্ত ২৮ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। আগামী সপ্তাহে এ নিয়ে সিদ্ধান্ত হবে।

ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে ফ্লাইট চলছে
প্রতিবেশী ভারতের সঙ্গে সরাসরি ফ্লাইট চলাচল বন্ধ থাকলেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের যোগাযোগ চালু রয়েছে। করোনাভাইরাসের দুই ডোজ টিকা নিয়ে স্বাস্থ্যবিধি মেনে ওই দেশগুলোতে ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে।

তবে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডসহ দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশগুলোয় লকডাউন চলছে। এর ফলে আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।



এ পাতার আরও খবর

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না