মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » G7-জরুরী বৈঠক,তালিবানের উপর নিষেধাজ্ঞার পক্ষে কানাডা-ট্রুডো
G7-জরুরী বৈঠক,তালিবানের উপর নিষেধাজ্ঞার পক্ষে কানাডা-ট্রুডো
বিবিসি২৪নিউজ, দেলোয়ার হোসেন, কানাডা থেকেঃ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আফগানিস্তান নিয়ন্ত্রনকারী ইসলামি গোষ্ঠী তালিবানকে ‘সন্ত্রাসী সত্তা’ হিসাবে উল্লেখ করে, তাদের উপর নিষেধাজ্ঞার পথ খোলা রেখেছেন। ট্রুডো সাংবাদিকদের বলেন, ‘কানাডা ইতোমধ্যেই এবং বহুদিন ধরেই মনে করে যে তালিবান সন্ত্রাসী এবং তারা সন্ত্রাসীদের আশ্রয় দেয়। তাই তারা সন্ত্রাসীদের তালিকায় রয়েছে। সুতরাং হ্যাঁ আমরা নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলতে পারি’। ধনী দেশগুলোর গ্রুপ (কানাডা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান ও যুক্তরাষ্ট্র) G7 এর নেতারা, মঙ্গলবার আফগানিস্তান নিয়ে অনলাইন বৈঠক করবেন। ট্রুডো বলেন, তারা আর কি করতে পারেন তা নিয়ে G7 এর নেতাদের সঙ্গে তিনি অচিরেই আলাপ-আলোচনার অপেক্ষায় আছেন। G7 এর বর্তমান সভাপতি ব্রিটেন বলছে, বিদ্যমান নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়ার বিষয়টি তালিবানের আচরণের উপর নির্ভর করবে। ঐ ইসলামি গোষ্ঠীটি আগষ্টের মাঝামাঝি আফগানিস্তানের ক্ষমতায় আসে। প্রায় ২০ বছর আগে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর আক্রমণে ২০০১ সালে তাদের পতন হয়েছিল।




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 