শিরোনাম:
●   বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী? ●   বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার ●   জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান ●   নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত ●   চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়া : নিরাপত্তা উপদেষ্টা ●   নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি ●   নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ●   সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন ●   বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ ●   আর্থিক সংকটের মুখে জাতিসংঘ
ঢাকা, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২

BBC24 News
মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » আমাদের স্বপ্ন হলো বাংলাদেশের সব ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন ডিজিটাল করা- জয়
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » আমাদের স্বপ্ন হলো বাংলাদেশের সব ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন ডিজিটাল করা- জয়
৬৭০ বার পঠিত
মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমাদের স্বপ্ন হলো বাংলাদেশের সব ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন ডিজিটাল করা- জয়

---বিবিসি২৪নিউজ, বিশেষ প্রতিবেদক ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগ সরকারের নজর শুধু আজকের প্রয়োজন নয়। ভবিষ্যতে কী দরকার হবে সেদিকে আওয়ামী লীগের নজর। সেটা ঘিরেই আওয়ামী লীগের প্রস্তুতি। আমরা আজকে কাজ করছি- ভবিষ্যতের প্রয়োজনে। আমরা ভাবছি না বাংলাদেশ এখন কোথায়। আমাদের সব সময়ের ভাবনা ও পরিকল্পনা- বাংলাদেশকে আমরা কোথায় নিয়ে যেতে চাই সেটা নিয়ে। আজ থেকে ১০ বছর পরে কী হবে, সেটাই হচ্ছে আওয়ামী লীগ সরকারের ভিশন। সেটাই ডিজিটাল বাংলাদেশের ভিশন।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৮টায় ‘ব্লেজ’ সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহিদ এবং ২১ আগস্টে নিহতদের স্মরণ করেন সজীব ওয়াজেদ জয়।

সজীব ওয়াজেদ জয় বলেন, ডিজিটাল বাংলাদেশের উদ্দেশ্য বাংলাদেশের মানুষের জীবনকে আরও সহজ ও উন্নত করা। এর সব থেকে বড় লাভ আমরা পেয়েছি এই কোভিড মহামারির সময়। অনেক ধনী ধনী দেশ সমস্যায় পড়েছে। অনেকের পক্ষে সরকার পরিচালনা করা সম্ভব হয়নি। তাদের স্কুল-কলেজ বন্ধ হয়ে গিয়েছিল, কারণ তাদের ডিজিটাল সিস্টেম ছিল না। কিন্তু বাংলাদেশে আমরা এই ডিজিটাল প্রদ্ধতির প্রস্ততি অনেক আগেই নিয়েছিলাম।

তিনি বলেন, এই ভিডিও কনফারেন্সিং কিন্তু আমরা অনেক আগে থেকেই শুরু করেছিলাম। আমরা ইউনিয়ন পর্যন্ত ফাইবার অপটিক বসানোর কাজ শুরু করি। ই-নথি বাস্তবায়ন শুরু করি। তবে সিস্টেম থাকার পরও কোভিড আসার আগে অনেকেই এগুলোর ব্যবহার করতো না। কিন্তু আমাদের প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের হাতে এই সুবিধাগুলো ছিল। এজন্য কোভিড আসার পরে তারা দ্রুত এগুলোতে চলে যেতে পারে।

সজীব ওয়াজেদ জয় বলেন, আমরা স্কুল-কলেজে ডিজিটাল ল্যাব করে দিয়েছিলাম। প্রতিটি হেলথ ক্লিনিকে আমরা চিকিৎসকের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের ব্যবস্থা করেছি। যেজন্য এই মহামারির সময় দ্রুত আমরা ডিজিটাল ব্যবস্থায় চলে যেতে পেরেছি। সে কারণে আমাদের সরকারে ও দেশের অর্থনীতিতে সে রকমভাবে কোভিডের প্রভাব পড়েনি। কারণ আমরা এই প্রস্তুতি অনেক আগে থেকেই নিয়ে রেখেছিলাম।

জয় বলেন, আমাদের এখন স্বপ্ন হচ্ছে- আমরা চলে যাব একটি ক্যাশলেস (নগদ অর্থে লেনদেন হবে না) সোসাইটিতে। আমার ডিজিটাল বাংলাদেশের এখন নেক্সট (পরবর্তী) স্বপ্ন যে বাংলাদেশের সব ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন ক্যাশলেস হয়ে যাবে।

সাধারণ মানুষের অংশগ্রহণ কীভাবে হবে, তা তুলে ধরে তিনি বলেন, তারা তাদের মোবাইল ফোনে টাকা পাবে। যে টাকাটা তারা একটা দোকানে গিয়ে খরচ করবে, সেটাও তারা মোবাইলে পেমেন্ট করে দেবে। তাদের হাতে আর ক্যাশ রাখার প্রয়োজন হবে না। তাদের কষ্ট করে আয় করা টাকাটা তাদের থেকে কেউ চুরি করে নেবে না।

জয় বলেন, আজকে আমাদের ৫ কোটি মানুষের ব্যাংক অ্যাকাউন্ট নেই। তারা সম্পূর্ণ ক্যাশের ওপর নির্ভরশীল। ক্যাশলেসে চলে গেলে দুর্নীতির সুযোগ অনেক কমে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। অনুষ্ঠানে জানানো হয়- প্রবাসীদের কষ্টার্জিত অর্থ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ব্যাংকিং চ্যানেলে ডিজিটাল পদ্ধতিতে মাত্র ৫ সেকেন্ডে সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা সোনালী ব্যাংক, Homepay ও ITCL এর যৌথ উদ্যোগে ‘ব্লেজ’ সার্ভিসের মাধ্যমে রেমিটেন্স গ্রাহকদের হিসেবে জমা হবে। বাংলাদেশে ৩৫টির মতো ব্যাংক ‘ব্লেজ’ সেবাটি দিতে পারবে এবং সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা এই সেবা পাওয়া যাবে।



এ পাতার আরও খবর

বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী? বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত
চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়া : নিরাপত্তা উপদেষ্টা চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়া : নিরাপত্তা উপদেষ্টা
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন
বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ
দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সাক্ষাৎ দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সাক্ষাৎ

আর্কাইভ

বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন
বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’