বুধবার, ২৫ আগস্ট ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » নতুন সামরিক সাজে তালেবান
নতুন সামরিক সাজে তালেবান
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ পরনে ইউনিফর্ম, বুট, বালাক্লাভা হেলমেট আর শরীরবর্ম- পুরোপুরি সামরিক সাজে তালেবান সদস্যদের এই রূপ দেখে চমকে যাবেন অনেকেই।
সম্প্রতি নিজেদের ‘বিশেষ বাহিনীর’ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ছবিই প্রকাশ করেছেন তালেবান। সেখানে সামরিক পোশাকে তালেবান সদস্যদের ছবি দেখলে অনেকেরই চোখ কপালে উঠতে পারে। অনেকেই আবার এটা আসলেই তালেবান সদস্যদের ছবি কী না তা নিয়ে সন্দেহ প্রকাশ করতে পারেন। কারণ সেই চিরচেনা আফগান পোশাক পরিহিত তালেবান সদস্যদের সাথে এই তালেবানের কোনো মিলই খুঁজে পাওয়া যাবে না।
তালেবান তাদের এই বিশেষ বাহিনীর নাম দিয়েছে ‘বদরি ওয়ানথ্রিওয়ান’। বিশেষজ্ঞরা জানিয়েছেন, অতীতের চেয়ে বর্তমানের তালেবান কতটা প্রশিক্ষিত আর সুসজ্জিত তা বোঝাতেই বিভিন্ন ছবি ও ভিডিও প্রকাশ করেছে সংগঠনটি।
বিশ্বের সব বিশেষ বাহিনীর মতোই আফগান ঐতিহ্যবাসী পোশাক সালোয়ার-কামিজ, পাগড়ি আর স্যান্ডেলের বদলে তালেবানের সদস্যদের ইউনিফর্ম, বুট, বালাক্লাভা হেলমেট আর শরীরবর্ম পরতে দেখা গেছে।
অন্যদিকে চিরচেনা রাশিয়ান তৈরি কালাশনিকভ রাইফেলের বদলে তালেবানের বিশেষ বাহিনীর কাঁধে দেখা গেছে এমফোরের মতো যুক্তরাষ্ট্রের তৈরি রাইফেল। কখনো কখনো তাদের চোখে দেখা গেছে নাইট ভিশন গগলস।
এ ব্যাপারে নিরাপত্তা পরামর্শক ম্যাট হেনম্যান জানান, তালেবানের মধ্য থেকে সেরা যোদ্ধাদেরই বিশেষ বাহিনীতে নেওয়া হয়েছে। তবে এই বিশেষ বাহিনী তালেবানের প্রচারণা চালানোর এক ধরনের প্রপাগান্ডাও হতে পারে।
নাম প্রকাশ না করে এক পশ্চিমা সামরিক বিশেষজ্ঞ ছদ্মনামে টুইটারে জানিয়েছেন, তালেবানের বিশেষ বাহিনীর সাথে পশ্চিমা কিংবা পাক-ভারতের বিশেষ বাহিনীর মিল নেই। তারা চিরচেনা তালেবান সদস্যদের চেয়ে অনেক বেশি সক্রিয়। তারা নিঃসন্দেহে আফগান ন্যাশনাল আর্মির চেয়ে মান সম্মত।
১৪০০ হাজান বছর আগের ঐতিহাসিক বদর যুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ (স.) মাত্র ১৩১ জন সাহাবি নিয়ে বিধর্মীদের মোকাবেলা করেছিলেন। সেই জন্য হাজারের বেশি সদস্যদের দলটির নাম ‘বদরি ওয়ানথ্রিওয়ান’ রাখা হয়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 