বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিক্ষাঙ্গন | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবারও বাড়লো
বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবারও বাড়লো
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক,ঢাকা: করোনা মহামারির কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চলমান ছুটি আগামী ১১ সেপ্টেম্বর বাড়ানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার (২৬ আগস্ট) সরকারের নীতি নির্ধারকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
অনলাইনে এই বৈঠকে শিক্ষামন্ত্রী দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, ইউজিসি চেয়ারম্যান, দুই মন্ত্রণালয়ের সচিব ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং শিক্ষা সংশ্লিষ্টরা অংশ নেন।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের রবীন্দ্রনাথ রায় ছুটি বাড়ানোর তথ্য জানিয়েছেন।
এম খায়ের জানান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ১১ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোও ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
গত বছরের মার্চে করোনা সংক্রমণ শুরুর পর ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। সবশেষ ৩১ আগস্ট পর্যন্ত ছুটি বাড়ানো হয়।




জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা 