শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
শনিবার, ২৮ আগস্ট ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » কেন করোনার লাখ লাখ টিকা ফেলে দিচ্ছে জার্মানি ?
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » কেন করোনার লাখ লাখ টিকা ফেলে দিচ্ছে জার্মানি ?
৮১১ বার পঠিত
শনিবার, ২৮ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কেন করোনার লাখ লাখ টিকা ফেলে দিচ্ছে জার্মানি ?

---বিবিসি২৪নিউজ, আবু আইয়ুব মুকুল, ইইউ প্রতিনিধিঃ করোনার টিকা গ্রহণে স্থানীয়দের মধ্যে অনাগ্রহ ও উৎপাদিত ও সংগৃহীত টিকাগ্রহীতাদের দেওয়ার দিন-তারিখ শেষ হয়ে যাওয়ায় করোনার লাখ লাখ টিকা ফেলে দিচ্ছে জার্মানি। এ অবস্থায় সাধারণ নাগরিকদের মধ্যে টিকাগ্রহণে আগ্রহ বাড়াতে দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের নানা কর্মসূচি ও কাজে আসছে না।

টিকা গ্রহণে মোবাইল ক্যাম্পসহ দেশটির প্রত্যকটি বাড়ি বাড়ি চিঠিও পৌঁছে দিচ্ছে সরকারের পক্ষ থেকে। দ্বিতীয় ডোজ সম্পন্ন করা ৬০ লাখ মানুষকে এরই মধ্যে তৃতীয় ডোজ দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

টিকা উৎপাদন ও দেওয়ার সময় থেকে প্রায় সাড়ে আট কোটির জনসংখ্যার দেশটির প্রায় সব নাগরিকদের জন্যও কমপক্ষে দুটি করে করোনার টিকার ডোজ আগে ভাগেই নিশ্চিত করেছিল জার্মান স্বাস্থ্য বিভাগ। কিন্তু দেশটির কিছু সংখ্যক সাধারণ নাগরিকদের টিকাগ্রহণে অনাগ্রহ আর পরিমাণের চেয়ে বেশি ক্রয়ের কারণে মেয়াদোত্তীর্ণ সেই টিকা ফেলে দিচ্ছে জার্মানির বিভিন্ন অঙ্গরাজ্যের টিকা কেন্দ্রগুলো।

এক্ষেত্রে বায়ার্নের নাম সবার উপরে। অঙ্গরাজ্যটিতে ফেলা দেওয়া টিকার পরিমাণ ৫৩ হাজারেরও বেশি।

এছাড়া নর্দরাইন ভেস্টফালেন ৩ হাজার, বাডেন ভূইর্টেমবার্গে ৪ হাজার, ব্রান্ডেনবুর্গে ৫ হাজারসহ অন্যান অঙ্গরাজ্যে ফেলে দেওয়া টিকার পরিমাণ আরও বেশ কয়েক হাজার। দেশটির অঙ্গরাজ্যগুলোর প্রধানরা আরও একটু কৌশলী হলে ফেলা দেওয়া টিকাগুলোর মেয়াদোত্তীর্ণ হওয়ার আগেই সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যেত এমনটাই মত স্থানীয়সহ বাংলাদেশি প্রবাসীদের।
ফেলে দেওয়ার তালিকা হচ্ছে আরও বড়। আগামী কয়েক সপ্তাহে ১৫ লাখ করোনার টিকার মেয়াদোত্তীর্ণ হবে। যার মধ্যে ১১ লাখ টিকাই ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রেজেনেকার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের জনসন অ্যান্ড জনসনের আছে ৪ লাখ টিকা। তবে নিজ দেশের নাগরিকদের টিকা দেওয়ার পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও, কোভ্যাক্স ও ইউনিসেফের টিকা কার্যক্রমে ৩ কোটি ডোজ দান করেছে জার্মানি। ১১০ মিলিয়ন ডোজ দরিদ্র দেশগুলোর জন্য বরাদ্দ দিয়ে এ তালিকায় সবার উপরে অবস্থান যুক্তরাষ্ট্রের।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প