রবিবার, ২৯ আগস্ট ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ভারত-বাংলাদেশ ৩ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চালু
ভারত-বাংলাদেশ ৩ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চালু
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ বাংলাদেশ ও ভারতের মধ্যে আগামী ৩ সেপ্টেম্বর থেকে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হতে হচ্ছে। তবে এ চুক্তির আওতায় ভ্রমণ ভিসায় কেউ যাতায়াত করতে পারবেন না।
আজ শনিবার সন্ধ্যায় ঢাকায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ভারতের সঙ্গে ফ্লাইট চলাচলের বিষয়টি নিশ্চিত করেছে। বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ভারত এয়ার বাবল ফ্লাইট চলাচলের তারিখ ঘোষণা করেছে। সে চিঠি বেবিচক পেয়েছে। এটি বিবেচনা করে বেবিচক থেকে স্বাস্থ্যবিধি উল্লেখসহ বিজ্ঞপ্তি দেওয়া হবে।
এদিকে কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে, ভারতের বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয় গতকাল শনিবার বেবিচককে এক চিঠিতে ৩ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চলাচলের কথা জানিয়েছে। এর প্রেক্ষিতে বাংলাদেশ মেনে নিলে সেদিন থেকে দুদেশের মধ্যে এয়ার বাবল ফ্লাইট চলা শুরু হবে। এয়ার বাবল হচ্ছে, এক গন্তব্য থেকে আরেক গন্তব্য সরাসরি ফ্লাইট। মাঝে কোথাও ট্রানজিট হবে না।
অবশ্য এর আগে গত ৪ আগস্ট বাংলাদেশের বেবিচক ভারতীয় কর্তৃপক্ষকে এয়ার বাবল চুক্তির প্রস্তাব দিয়ে একটি চিঠি দেয়। সেই চিঠির জবাবে গতকাল ভারতীয় কর্তৃপক্ষ ফ্লাইট চলাচলের তারিখ ঘোষণা করে। তাতে বলা হয়, ভারত তাদের তিনটি এয়ারলাইনসকে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। এর মধ্যে প্রতি সপ্তাহে স্পাইস জেট তিনটি এবং ইনডিগো ও এয়ার ইন্ডিয়া দুটি করে ফ্লাইট পরিচালনা করবে।
ওই চিঠিতে ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত থেকে যারা বাংলাদেশে যাবে, তাঁদের বাংলাদেশ সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে আসতে হবে। আর যারা বাংলাদেশ থেকে ভারত যাবে, তাঁদের ভারতীয় বিমানবন্দরে পৌঁছানোর পর নিজ খরচে করোনার পরীক্ষা করাতে হবে। তবে এই সময়ে ভ্রমণ ভিসাধারী যাত্রীদের ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।তবে, বাংলাদেশ থেকে কোন কোন এয়ারলাইনস কতটি ফ্লাইট পরিচালনা করবে তা গতকাল পর্যন্ত জানানো হয়নি।




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 