শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে গুম হওয়া ৮৬ জনকে আজও পাওয়া যায়নি - হিউম্যান রাইটস ওয়াচ
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে গুম হওয়া ৮৬ জনকে আজও পাওয়া যায়নি - হিউম্যান রাইটস ওয়াচ
৯৪৫ বার পঠিত
মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে গুম হওয়া ৮৬ জনকে আজও পাওয়া যায়নি - হিউম্যান রাইটস ওয়াচ

---বিবিসি২৪নিউজ, বিশেষ প্রতিবেদক ঢাকাঃ মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এক প্রতিবেদনে বলেছে যে, বাংলাদেশে বলপূর্বক নিখোঁজের শিকার ৮৬ জন ব্যক্তি এখনো নিখোঁজ রয়েছেন।

২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত ১১৫ জনের সাক্ষাৎকারের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে, বলছে এইচআরডাব্লিউ।

এদের মধ্যে গুমের শিকার হওয়া ভুক্তভোগী, তাদের পরিবারের সদস্য এবং গুমের ঘটনার প্রত্যক্ষদর্শীরা ছিলেন।

এসব গুমের ঘটনার উল্লেখ করে প্রতিবেদনে মানবাধিকার সংস্থাটি বলেছে, এগুলোর নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত শুরু করা উচিৎ।হিউম্যান রাইটস ওয়াচ দাবি করেছে যে প্রতিবেদনটি তৈরি করার সময় তারা দেখেছে যে, সমালোচকদের মুখ বন্ধ করতে এবং তাদের মত দাবিয়ে রাখতে গুম এবং গুমের হুমকিকে ব্যবহার করেছে।

বাংলাদেশের সরকার অবশ্য গুমের ঘটনায় কোন কতৃপক্ষ অথবা আইনশৃঙ্খলা বাহিনীর জড়িত থাকার অভিযোগ বরাবরই অস্বীকার করেছে।

প্রতিবেদনে সাত জন ভুক্তভোগীর সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে যারা গুম হওয়ার পর থেকে এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন। তাদের আত্মীয়-স্বজনদের সাথেও কথা বলেছে মানবাধিকার সংস্থাটি।

যাদের সম্পর্কে তথ্য তুলে ধরা হয়েছে তারা হলেন,

•বিএনপি নেতা আব্দুল কাদের ভূঁইয়া বা মাসুম যাকে ২০১৩ সাল থেকে নিখোঁজ রয়েছেন। তার মা আয়েশা আলীর দাবী তাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

•বিএনপির একজন নেতা নূর হাসান হিরু যাকে ২০১১ সালের ২০শে জুন নিরাপত্তা বাহিনীর সদস্য পরিচয়ে ৫-৬ জন তুলে নেয় বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করে। এর পর থেকে আর তার খোঁজ নেই বলে জানায় তার ভাই।

•ছাত্র শিবির কর্মী মোহাম্মদ রেজাউন হুসাইন যাকে ২০১৬ সালের অগাস্টে পুলিশ গ্রেফতার করে বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করে। তার মা সেলিনা বেগমের দাবি, এরপর থেকে আর তার খোঁজ মেলেনি।

•মোহাম্মদ রফিকুল ইসলাম রাজাকে তার আরো কয়েক জন বন্ধুর সাথে ২০১৩ সালের ২৬শে এপ্রিল থেকে নিখোঁজ। তার মায়ের দাবি, পুলিশ তাদের ধরে নিয়ে গিয়েছিল, পরে তার বন্ধুদের পরে ছেড়ে দেয়া হলেও এখনো নিখোঁজ রয়েছেন রাজা।

•তপন চন্দ্র দাশ নাকে এক ব্যবসায়ীকে ২০১১ সালের ৩রা অগাস্ট পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা পরিচয়ে কয়েকজন আটক করে নিয়ে যায়।

•মোহাম্মদ ফখরুল ইসলাম, যিনি সুইফট কেবল নেটওয়ার্ক নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। তিনি ২০১৩ সালের ১১ই মে থেকে নিখোঁজ।

•মীর আহমেদ বিন কাশেম যিনি আরমান নামেও পরিচিত তাকে ২০১৬ সালের ৯ই অগাস্ট তার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়।



এ পাতার আরও খবর

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা