শিরোনাম:
●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার ছিল সঠিক- প্রেসিডেন্ট জো বাইডেন
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার ছিল সঠিক- প্রেসিডেন্ট জো বাইডেন
৮২৫ বার পঠিত
বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার ছিল সঠিক- প্রেসিডেন্ট জো বাইডেন

---বিবিসি২৪নিউজ,খান শওকত, যুক্তরাষ্ট্র থেকেঃ আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করার সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তালেবান পুনরায় ক্ষমতায় আসা সত্ত্বেও  দেশটিতে ২০ বছর ধরে যুক্তরাষ্ট্রের অবস্থানের সমাপ্তি টানার একদিন পরে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে জো বাইডেন বলেছেন, সেখানে আরও সময় ধরে (যুক্তরাষ্ট্র ও জোট বাহিনীর) থাকা কোন সমাধান নয়।

”এই চিরস্থায়ী যুদ্ধ আমি আর বাড়াবো না এবং সেখান থেকে বেরিয়ে আসার সময়সীমাও আর বাড়বে না। আফগানিস্তান যুদ্ধ এখন শেষ,” জো বাইডেন বলেছেন।

তালেবানের কর্তৃত্ব থেকে পালিয়ে আসতে চাওয়া ১ লাখ ২০ হাজার মানুষকে বিমানে করে সরিয়ে আনায় তিনি সৈন্যদের প্রশংসাও করেছেন।

সেখানে আটকে পড়া প্রায় ২০০ আমেরিকান নাগরিকদের উদ্ধার করে আনার প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।

যুক্তরাষ্ট্র ও জোট বাহিনীর সদস্যরা আফগানিস্তান থেকে চলে যাওয়ার পর উৎসব করতে শুরু করেছে তালেবান। তারা একে নিজেদের ‘বিজয়’ বলে বর্ণনা করছে।

২০০১ সালে টুইন টাওয়ারে হামলার পর আফগানিস্তানে অভিযান চালিয়ে তালেবানকে উৎখাত করে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী। টুইন টাওয়ারে হামলার জন্য দায়ী আল-কায়েদা তখন দেশটিতে অবস্থান নিয়েছিল।

আফগানিস্তান থেকে বিশৃঙ্খলভাবে সেনা প্রত্যাহারের কারণে দেশে-বিদেশে সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই সেনা প্রত্যাহারের ফলে বহুদিন ধরে প্রশিক্ষণ ও তহবিল দিয়ে আসা আফগান নিরাপত্তা বাহিনীও ভেঙ্গে পড়ে।

মাত্র ১১ দিনে পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। ১৫ই অগাস্ট তারা রাজধানী কাবুলে প্রবেশ করেছে।

ব্রিটিশ নাগরিকদের সরিয়ে আনতে তালেবানের সঙ্গে আলোচনা
আফগানিস্তানে রয়ে যাওয়া বেশ কয়েকজন ব্রিটিশ ও আফগান নাগরিককে উদ্ধার করে নিয়ে আসার ব্যাপারে তালেবানের সঙ্গে আলোচনা শুরু করেছে যুক্তরাজ্য।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, যুক্তরাজ্য ও তালেবানের শীর্ষ সদস্যদের মধ্যে কাতারের দোহায় এই আলোচনা চলছে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সেদেশের এমপিদের জানিয়েছেন যে, আফগানিস্তানে রয়ে যাওয়া ১৫০-২৫০ জন ও তাদের পরিবারকে সরিয়ে আনা দরকার।

আফগানিস্তান থেকে কেউ চলে যেতে চাইলে তাদের আরও সুযোগ দেয়া হবে, তালেবানের এমন ঘোষণার পর এই পদক্ষেপ নেয়া হয়েছে।



এ পাতার আরও খবর

ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ

আর্কাইভ

ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত