বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বায়ু দূষণের ভয়াবহ কবলে ভারত, নাগরিকদের ৪০ ভাগ আয়ু কমে যাচ্ছে ৯ বছর
বায়ু দূষণের ভয়াবহ কবলে ভারত, নাগরিকদের ৪০ ভাগ আয়ু কমে যাচ্ছে ৯ বছর
বিবিসি২৪নিউজ, অমিত ঘোষ, দিল্লি থেকেঃ ভারতে ভয়াবহ বায়ু দূষণের কবলে পড়ে শতকরা ৪০ ভাগ নাগরিকের আয়ুষ্কাল নয় বছরের বেশি কমে যাচ্ছে। এছাড়া, দেশটির ৪৮ কোটি মানুষ উচ্চ মাত্রার বায়ু দূষণের মধ্যে বসবাস করতে বাধ্য হচ্ছেন।
আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে- ভারতের মধ্য, পূর্ব ও উত্তরাঞ্চলের ৪৮ কোটি মানুষ উচ্চ মাত্রার বায়ু দূষণের মধ্যে বসবাস করছেন। ধীরে ধীরে এই দূষণের মাত্রা বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে। এর মধ্যে মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশের বায়ু দূষণের মাত্রা সবচেয়ে খারাপ।২০২০ সাল পর্যন্ত টানা তিন বছর দিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী ছিল।
২০১৯ সালে ভারত বায়ু দুষণ রোধে ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম চালু করে। এ কর্মসূচির প্রশংসা করে এনার্জি পলিসি ইনস্টিটিউটের গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, কর্মসূচির লক্ষ্য অর্জিত হলে আগামী ৩.১ বছরের মধ্যে ভারতের জনগণের আয়ুস্কাল ১.৭ বছর বেড়ে যাবে।




ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত
ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের
‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’ 