বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইন্দোনেশিয়ায় কারাগারে অগ্নিকাণ্ড, নিহত ৪১
ইন্দোনেশিয়ায় কারাগারে অগ্নিকাণ্ড, নিহত ৪১
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার বান্তেন প্রদেশের একটি কারাগারের কক্ষে আগুন লেগে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রাত তিনটার দিকে এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮০ জন।
জাকার্তার পুলিশ প্রধান ফাদিল ইমরান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আহত ৮০ জনের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। খবর এএফপির।
পুলিশ প্রধান ফাদিল আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। অগ্নিকাণ্ডের সময় কারাগারের ওই কক্ষে কত জন ছিলেন তা জানাননি এই কর্মকর্তা। তবে, কক্ষটিতে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দি ছিল বলে জানা গেছে।
চলতি মাসের সরকারি তথ্য অনুযায়ী, রাজধানী জাকার্তার নিকটবর্তী শিল্প এলাকা টেঙ্গারেংয়ের ৬০০ জন বন্দি ধারণ ক্ষমতার কারাগারটিতে দুই হাজারের বেশি বন্দিকে রাখা হয়েছিল।




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 