বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » তালেবান সরকারকে স্বাগত জানালো চীন
তালেবান সরকারকে স্বাগত জানালো চীন
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের তালেবান সরকারকে স্বাগত জানিয়েছে চীন। রাজধানী কাবুল দখলের তিন সপ্তাহ পর গতকাল (মঙ্গলবার) তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণা দিয়েছে তালেবান।
আজ বেইজিংয়ে এক নিয়মিত ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন জানান, আফগানিস্তানের নতুন সরকার ও নেতাদের সঙ্গে যোগাযোগ রাখবে চীন। একই সঙ্গে আফগানিস্তানে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে তালেবানের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, সরকার গঠনের মধ্যদিয়ে তিন সপ্তাহের বিশৃঙ্খলার অবসান হয়েছে।
আফগানিস্তানে তালেবানের নতুন সরকার নিয়ে যখন বহু দেশই সতর্কতামূলক অবস্থান নিয়েছে তখন চীন সবার আগে তালেবান সরকারকে স্বাগত জানালো। তালেবান সরকারের সঙ্গে বেইজিং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে প্রস্তুত বলেও জানিয়েছে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 