শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আইন-আদালত | প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » বিদেশে যেতে পারবেন না খালেদা জিয়া, সাজা স্থগিতের মেয়াদ বাড়ল ৬ মাস
প্রথম পাতা » আইন-আদালত | প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » বিদেশে যেতে পারবেন না খালেদা জিয়া, সাজা স্থগিতের মেয়াদ বাড়ল ৬ মাস
১১২৩ বার পঠিত
রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিদেশে যেতে পারবেন না খালেদা জিয়া, সাজা স্থগিতের মেয়াদ বাড়ল ৬ মাস

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। তবে তিনি বিদেশে যেতে পারবেন না।

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ কথা জানান।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শর্তসাপেক্ষে তিনি (খালেদা জিয়া) যে জামিন পেয়েছেন এবং চিকিৎসা করাচ্ছেন, সেই সময়টা বর্ধিত করার জন্য তার ছোট ভাই একটা আবেদন করেছিলেন। সেই আবেদনটি যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করার পর আমরা অনুমোদন দিয়েছি। আগের শর্ত বহাল রেখে চতুর্থবারের মতো সাজার মেয়াদ ছয় মাসের জন্য স্থগিত রাখা হয়েছে।’

এর আগে গত ১১ সেপ্টেম্বর খালেদা জিয়ার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানোর সুপারিশ করে আইন মন্ত্রণালয়। তখন আইনমন্ত্রী আনিসুল হক সমকালকে বলেছিলেন, আমি সুপারিশ করেছে। যতদূর শুনেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটি অনুমোদন করেছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে বন্দি ছিলেন। প্রথমে তাকে পুরান ঢাকার পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে রাখা হলেও পরে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

স্বাস্থ্যগত অবস্থার অবনতির কথা উল্লেখ করে তার পরিবারের পক্ষ থেকে এর আগে দুইবার জামিনের আবেদন করা হয়েছিল। কিন্তু দুইবারই তা নাকচ হয়ে যায়।

২৫ মাস কারাভোগের পর করোনাভাইরাস পরিস্থিতিতে গতবছরের ২৫ মার্চ ৭৬ বছর বয়সী খালেদা জিয়ার দণ্ড শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য স্থগিত করা হয়। এরপর দ্বিতীয় দফায় দণ্ড স্থগিতের মেয়াদ ছয়মাস বাড়ানো হয়।

এরপর আবার আবেদনের পরিপ্রেক্ষিতে গত মার্চে তৃতীয় দফায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ছয়মাসের জন্য দণ্ড স্থগিত করা হয়। চলতি সেপ্টেম্বরেই সেই মেয়াদ শেষে চতুর্থ দফায় তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হলো।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না