শিরোনাম:
●   পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী ●   ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ●   ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ●   বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ●   হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান ●   সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত ●   টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা ●   পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী ●   এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ●   আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

BBC24 News
রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি | শিরোনাম | সাবলিড » ৫৯ আইপি টিভি বন্ধ করল বিটিআরসি
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি | শিরোনাম | সাবলিড » ৫৯ আইপি টিভি বন্ধ করল বিটিআরসি
৭৯৬ বার পঠিত
রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৫৯ আইপি টিভি বন্ধ করল বিটিআরসি

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ অনুমোদনহীন ৫৯টি ইন্টারনেট প্রটোকল টেলিভিশন (আইপি টিভি) বন্ধ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

রোববার (১৯ সেপ্টেম্বর) বিটিআরসির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে ডোমেইন কিনে ফেসবুক বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে জনগণকে আইপি টিভি দেখাচ্ছে, যার বৈধ অনুমোদন নেই। অনুমোদন ছাড়া এমন সম্প্রচার অনৈতিক এবং টেলিযোগাযোগ আইনের ব্যত্যয়।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাটির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্যাটেলাইট টেলিভিশনে প্রচারিত কন্টেন্টগুলো ইন্টারনেট প্রটোকল নেটওয়ার্ক ব্যবহার করে সম্প্রচার করার প্রক্রিয়া আইপি টিভি। বিটিআরসি শুধু লাইসেন্সধারী আইএসপি প্রতিষ্ঠানগুলোকে আইপিভিত্তিক ডাটা সার্ভিস (স্ট্রিমিং সার্ভিস, আইপি টিভি, ভিডিও অন ডিমান্ডের) অনুমোদন দিয়ে থাকে।

বিটিআরসি থেকে আইপি টিভি সার্ভিসের অনুমোদনপ্রাপ্ত আইএসপি অপারেটররা ইন্টারনেটের মাধ্যমে তথ্য মন্ত্রণালয় অনুমোদিত স্যাটেলাইট টিভি চ্যানেলগুলোর সম্প্রচার শুধু তাদের গ্রাহকদেরকেই প্রদর্শন করতে পারবে। তবে প্রতিটি চ্যানেল বা প্রোগ্রাম বা কন্টেন্ট প্রচারে প্রয়োজনীয় চুক্তি/অনুমোদন/ছাড়পত্র সংশ্লিষ্ট প্রদানকারী প্রতিষ্ঠান থেকে নিতে হবে।

এসব কার্যক্রমের সঙ্গে আইপিভিত্তিক ডাটা সার্ভিসের জন্য অনুমোদনপ্রাপ্ত আইএসপি প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্টতা নেই বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



আর্কাইভ

পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা