শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
রবিবার, ৩ অক্টোবর ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » যে সব স্থানে চলন্ত ট্রেনে পাথর মারা হয়
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » যে সব স্থানে চলন্ত ট্রেনে পাথর মারা হয়
৭৭৫ বার পঠিত
রবিবার, ৩ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যে সব স্থানে চলন্ত ট্রেনে পাথর মারা হয়

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক, ঢাকাঃ দেশে চলন্ত ট্রেনে বেশি পাথর মারা হয়—এমন ১৫টি স্থান চিহ্নিত করেছে রেলওয়ে। এসব স্থানে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম।

আজ দুপুরে রেলভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী বলেন, ট্রেনে পাথর মারার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা, এমনকি যাবজ্জীবন কারাদণ্ডের বিধান আছে।

পাথরের আঘাতে কারও মৃত্যু হলে মৃত্যুদণ্ডের বিধান। তবে এ পর্যন্ত পাথর মারার দায়ে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের প্রায় সবাই শিশু, টোকাই, ভবঘুরে অথবা অপ্রকৃতিস্থ। ফলে কাউকে সাজা দেওয়া যায়নি। এ জন্য সচেতনতায় জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি আইনের প্রয়োগে তত্পরতা বাড়ানো হচ্ছে। মন্ত্রী জানান, রেলওয়েতে গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে ১১০টি, এতে ট্রেনের জানালার কাচ ভেঙেছে ১০৩টি এবং আহত হয়েছেন ২৯ জন।

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপপ্রবণ এলাকার নাম প্রকাশ করেন মন্ত্রী। স্থানগুলোর মধ্যে পূর্বাঞ্চলের চার জেলার পাঁচটি স্থান হচ্ছে চট্টগ্রামের পাহাড়তলী, সীতাকুণ্ড-বাড়বকুণ্ড এলাকা; ফেনীর ফাজিলপুর-কালীদহ এলাকা, নরসিংদী শহর, জিনারদী ও ঘোড়াশাল এলাকা।

পশ্চিমাঞ্চলের ১০টি জেলার ১৫টি স্থানে বেশি পাথর মারা হয়। এলাকাগুলো হচ্ছে চুয়াডাঙ্গা, নাটোরের আব্দুলপুর, সিরাজগঞ্জ জেলার শহীদ এম মনসুর আলী স্টেশন, সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন, পাবনার মুলাডুলি, পঞ্চগড় জেলা ও ঠাকুরগাঁও জেলার কিসমত-রুহিয়া, পাবনার ভাঙ্গুরা, বগুড়ার ভেলুরপাড়া, গাইবান্ধার বামনডাঙ্গা, জয়পুরহাট জেলার আক্কেলপুর রেলওয়ে স্টেশন এলাকা, সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকা, সিরাজগঞ্জের সলপ রেলওয়ে স্টেশন এলাকা, সিরাজগঞ্জের জামতৈল রেলওয়ে স্টেশন এলাকা, পাবনা জেলার বড়ালব্রিজ রেলওয়ে স্টেশন এলাকা, খুলনার ফুলতলা স্টেশন এলাকা।

রেলমন্ত্রী বলেন, উপমহাদেশে ১৮৫৩ সালে যাত্রীবাহী ট্রেন চালু হওয়ার পর কোনো না কোনো স্থানে ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। স্বাধীনতা–উত্তরকালে ট্রেনে পাথর নিক্ষেপের বেশ কিছু ঘটনা ঘটেছে এবং ক্রমেই তা সমস্যায় পরিণত হয়েছে।



এ পাতার আরও খবর

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না