শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আইএসের অর্থসংক্রান্ত নেতাকে আটক করেছে ইরাক
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আইএসের অর্থসংক্রান্ত নেতাকে আটক করেছে ইরাক
৭৩৮ বার পঠিত
মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আইএসের অর্থসংক্রান্ত নেতাকে আটক করেছে ইরাক

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইরাক বলছে, তারা এক অভিযানে জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেটের অর্থ সংক্রান্ত প্রধান সামি জসিম আল-জাবুরিকে গ্রেফতার করেছে।

প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদিমি জানিয়েছেন, ইরাকি বাহিনী ‘দেশের সীমান্তের বাইরে চালানো এক জটিল নিরাপত্তা অভিযানে’ ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠির এই উচ্চ পর্যায়ের নেতাকে গ্রেফতার করেছে।

ইরাকের বাইরে কোথায় এ অভিযান চালানো হয় - তা বলেননি মি. কাদিমি।তবে একজন উর্ধতন ইরাকী সামরিক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন - সামি জসিমকে আটক করা হয়েছে তুরস্কে।

তুরস্কের কর্তৃপক্ষ অবশ্য এখন পর্যন্ত এ ব্যাপারে কিছু জানায়নি।

তিনি বলছেন, সামি জসিম ‘হাজি হামিদ’ নামেও পরিচিত এবং তিনি এক সময় আইএসের নেতা আবু বকর আল-বাগদাদীর ডেপুটি ছিলেন। আবু বকর আল-বাগদাদী দু্’বছর আগে নিহত হন।

সামি জসিমকে ধরার জন্য তথ্য পেতে যুক্তরাষ্ট্র এক সময় ৫০ লক্ষ ডলার পুরস্কার ঘোষণা করেছিল।

ইরাকী প্রধানমন্ত্রী বলেছেন, সামি জসিম আইএস-এর খুবই গুরুত্বপূর্ণ এক নেতা, তিনি এই চরমপন্থী গোষ্ঠীর আর্থিক তহবিলের দায়িত্বে ছিলেন।

ইরাস ও সিরিয়ার বিস্তীর্ণ অংশ যখন ইসলামিক স্টেটের দখলে ছিল - তখন তেল, গ্যাস, পুরাতাত্ত্বিক নিদর্শন এবং থনিজ পদার্থ বিক্রি করে আইএস যে অর্থ আয় করতো তার তত্বাবধান করতেন তিনি।ইরাকী প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদিমি গতকাল রোববার থেকে দেশটির নিরাপত্তার ক্ষেত্রে বড় একটি খবরের আভাস দিচ্ছিলেন, তবে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত তিনি এর বিস্তারিত প্রকাশ করছিলেন না।

তবে আজ তিনি এক টুইটে জানান যে, সামি জসিমকে গ্রেফতার করা হয়েছে।

দুই বছর আগে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে আবু বকর আল বাগদাদী নিহত হওয়ার পর থেকে সামি জসিম আইএসের নতুন নেতা আমির মোহাম্মদ সাঈদ আবদুল রহমান আল-মওলার ঘনিষ্ঠ ছিলেন।

একজন শীর্ষ আইএস নেতার এই গ্রেফতারের খবর এলো ইরাকে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হ্ওয়ার একদিন পর।

ইরাক ইসলামিক স্টেট গোষ্ঠির দখলমুক্ত হলেও তারা এখনো সেখানে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে এবং দেশটির স্থিতিশীলতার জন্য এক বড় হুমকি।



এ পাতার আরও খবর

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?