শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শনিবার, ১৬ অক্টোবর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » ব্রিটিশ এমপি স্যার ডেভিড অ্যামেস হত্যা একটি সন্ত্রাসী ঘটনা: পুলিশ
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » ব্রিটিশ এমপি স্যার ডেভিড অ্যামেস হত্যা একটি সন্ত্রাসী ঘটনা: পুলিশ
৭২৪ বার পঠিত
শনিবার, ১৬ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রিটিশ এমপি স্যার ডেভিড অ্যামেস হত্যা একটি সন্ত্রাসী ঘটনা: পুলিশ

---বিবিসি২৪নিউজ,রুপা শামীমা, লন্ডন থেকেঃ যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির এমপি স্যার ডেভিড অ্যামেস হত্যারকাণ্ডকে একটি সন্ত্রাসী ঘটনা বলছে দেশটির পুলিশ। এ ঘটনা জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে বলেও মনে করছে তারা।

শনিবার এক প্রতিবেদনে এ কথা জানানো হয়। এর আগে শুক্রবার নিজের নির্বাচনী এলাকা অ্যাসেক্সের একটি গির্জায় বাসিন্দাদের সঙ্গে বৈঠকের সময় হঠাৎ ছুরিকাঘাত করা হয় সিনিয়র এ আইনপ্রণেতার ওপর।

এ হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ২৫ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে তারা একটি ছুরিও জব্দ করেছে। এছাড়া এ ঘটনার সঙ্গে তারা আর কাউকে খুঁজছে না।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এ ঘটনা জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে। তদন্তের অংশ হিসেবে লন্ডনের দুটি স্থানে তাল্লাশি চালানো হয়েছে। এছাড়া পুলিশ ধারণা করছে, হামলায় গ্রেপ্তার যুবক একাই ছিলেন। এরপরও আর কারও সম্পৃক্ততা আছে কি-না, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বর্তমানে অ্যাসেক্স পুলিশ হেফাজতে রয়েছেন।

ডেভিড অ্যামেস কনজারভেটিভ পার্টির হয়ে গত চার দশক ধরে এমপির দায়িত্ব পালন করছিলেন। তার বয়স হয়েছিল ৬৯ বছর।

পুলিশ বলছে, শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টার পর তারা এ হামলার খবর পান। এবং সেখানে ছুটে গিয়ে একজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

পরে হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্মীরা তাকে যথাযথ চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ হত্যাকাণ্ডের পেছনে কী কারণ থাকতে পারে, এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও স্পষ্ট করে কিছু বলা হয়নি।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেন, ডেভিড অ্যামেস একজন মহান ব্যক্তি ছিলেন। একজন ভালো বন্ধু ছিলেন আমার। গণতান্ত্রিক ভূমিকা পালন করার সময় তাকে হত্যা করা হয়েছে।

যুক্তরাজ্যে গত পাঁচবছরে ডেভিড অ্যামেসসহ দুইজন এমপি হামলায় নিহত হলেন। এর আগে ২০১৬ সালে লেবার পার্টির এমপি জো কক্সকে হত্যা করা হয়। উত্তর ইংল্যান্ডে নিজের নির্বাচনী এলাকায় প্রথমে তাকে গুলি ও পরে ছুরিকাঘাত করা হয়েছিল।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না