রবিবার, ২৪ অক্টোবর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » স্বামীকে হত্যার পর শরীরের বিভিন্ন অংশ কেটে পাতিলে রাখেন স্ত্রী
স্বামীকে হত্যার পর শরীরের বিভিন্ন অংশ কেটে পাতিলে রাখেন স্ত্রী
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিনিধিঃ ভোলায় পারিবারিক কলহের জের ধরে মো. ফরহাদ হোসেন টিটব মুন্সি (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার স্ত্রী। নিহত ফরহাদ হোসেন ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জয়গুপি গ্রামের মো. বেলায়েত হোসেন মুন্সির ছেলে।
এ ঘটনায় পুলিশ রবিবার সকালে অভিযুক্ত স্ত্রী নুর জাহান বেগমকে (৩৫) আটক করেছে। আটক নুর জাহান সদর উপজেলার আলী নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রুহিতা গ্রামের নুরুল হকের মেয়ে।
স্থানীয়রা জানান, ফরহাদ হোসেন তার শ্বশুড় বাড়ি আলী নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রহিতা গ্রামে বসবাস করে আসছিল। স্ত্রী নুরজাহান বেগমের সাথে পারিবারিক বিষয় নিয়ে বিভিন্ন সময় ঝগড়া-ঝামেলা চলে আসছিল। এ ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার দিবাগত রাতে নিহত ফরহাদ হোসেনের সাথে তার স্ত্রীর ঝগড়া হয়।
একপর্যায়ে স্ত্রী নুরজাহান বেগম প্রথমে তার চোখে মরিচের গুড়া ছিটিয়ে দেয়।
পরে তিনি বটি-দাঁ দিয়ে শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে হত্যা করে তার ডান পা কেটে পাতিলে ভরে রাখেন। এরপর সকালে স্থানীয়রা টের পেয়ে পুলিশে খবর দেন।
ভোলা মডেল থানার এসআই মো. কবির হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে নিহতের স্ত্রী নুরজাহানকে আটক করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন।
তিনি আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবার থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রাস্তুতি চলছে।




পর্যটকদের নিরাপত্তা বিবেচনা সাজেকে ভ্রমণ সাময়িক বন্ধ ঘোষণা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পার্বত্য অঞ্চল ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল 