শনিবার, ৬ নভেম্বর ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জলবায়ু সম্মেলনে রাশিয়া-চীনের সঙ্গে ‘অর্থপূর্ণ’ আলোচনা যুক্তরাষ্ট্রের
জলবায়ু সম্মেলনে রাশিয়া-চীনের সঙ্গে ‘অর্থপূর্ণ’ আলোচনা যুক্তরাষ্ট্রের
বিবিসি২৪নিউজ,গ্লাসগো-স্কটল্যান্ড থেকেঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ুবিষয়ক বিশেষ দূত জন কেরি বলেছেন, ‘কপ২৬’ শীর্ষ সম্মেলনে রাশিয়া এবং চীন উভয়ের সঙ্গেই মার্কিন যুক্তরাষ্ট্র অর্থপূর্ণ আলোচনা করছে।
শুক্রবার (৫ নভেম্বর) গ্লাসোর জলবায়ু সম্মেলনের স্কটিশ ইভেন্ট সেন্টারের গ্রিন জোনে তিনি এ কথা বেলন।
জন কেরি বলেন, মিথেন দূষণ কমানোর বিষয়ে তিনি শুক্রবার রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। আমরা কীভাবে মিথেনের প্রভাব মোকাবিলা করতে পারি এবং সম্ভবত একসঙ্গে কাজ করতে পারি সে সম্পর্কে কথা বলেছি।
জন কেরি আরও যোগ করেন, আমরা এখানে চীনের সঙ্গে বৈঠক করছি। এছাড়া বিষয়টি নিয়ে আমরা বেশ কয়েকদিন ধরে কথা বলেছি, এটি বোঝার চেষ্টা করছি, সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করার উপায় হিসেবে সাধারণত কি কি ভিত্তি নিয়ে কাজ করতে পারি। আসলে জলবায়ু নিয়ে এখন জরুরিভাবে এগিয়ে যেতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহান্তে জি২০ আলোচনায় ‘কপ২৬’-এর প্রাক্কালে অগ্রগতির অভাবের জন্য চীন এবং রাশিয়ার এগিয়ে না আসাকে দায়ী করে মন্তব্য করেছেন।




বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান 