শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

BBC24 News
সোমবার, ২৯ নভেম্বর ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » বাংলাদেশের সমসাময়িক বিষয়ে বিদেশী কূটনীতিকদের ব্রিফ করলেন- পররাষ্ট্রমন্ত্রী মোমেন
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » বাংলাদেশের সমসাময়িক বিষয়ে বিদেশী কূটনীতিকদের ব্রিফ করলেন- পররাষ্ট্রমন্ত্রী মোমেন
৭৬৯ বার পঠিত
সোমবার, ২৯ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের সমসাময়িক বিষয়ে বিদেশী কূটনীতিকদের ব্রিফ করলেন- পররাষ্ট্রমন্ত্রী মোমেন

---বিবিসি২৪নিউজ,কুটনৈতিক প্রতিবেদক ঢাকাঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সোমবার ঢাকায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসা এবং অন্যান্য সমসাময়িক বিষয়ে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং হাই কমিশনারদের ব্রিফ করেছেন।

পরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকার অত্যন্ত আন্তরিক। তিনি বাংলাদেশের যে কোনো হাসপাতালে চিকিৎসা নিতে পারেন। প্রয়োজন হলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনা যাবে বলে উল্লেখ করে তিনি বলেন তবে চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে তাঁকে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

এ কে আব্দুল মোমেন বলেন, অনেক দিন পর আজ ঢাকায় কর্মরত কূটনৈতিকদের নিয়ে নানা বিষয়ে ব্রিফ করেছি। এ সকল বিষয়ের মধ্যে ছিল করোনা পরিস্থিতি মোকাবিলা, জলবায়ু শীর্ষ সম্মেলনে বাংলাদেশের ভূমিকা, প্রধানমন্ত্রীর প্যারিস সফর, জাতিসংঘের সঙ্গে চুক্তি, জাতিসংঘে পাস হওয়া রোহিঙ্গা বিষয়ক প্রস্তাব এবং সাম্প্রতিক ইউনিয়ন পরিষদ নির্বাচনের মত বিষয়াবলী।

উল্লেখ্য, দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে প্রায় দেড় বছর ধরে কারাগারের বাইরে রয়েছেন। গত ২৭শে এপ্রিল করোনা আক্রান্ত খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করার ৫৪দিন পর গত ১৯শে জুন তিনি বাসায় ফিরেছিলেন। শারীরিক অসুস্থতার কারণে গত ১২ই অক্টোবর আবারও তিনি হাসপাতালে ভর্তি হন । এই দফা হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার মাত্র এক সপ্তাহের মাথায় আবারো তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় । এর পর থেকে তিনি বেসরকারি হাসপাতাল এভার কেয়ারে চিকিৎসাধীন আছেন ।

বেগম খালেদা জিয়ার পরিবার এবং তাঁর দল বিএনপির পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার অনুমতির জন্য কয়েকবার আবেদন করা হলেও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়ার আইনগত কোন সুযোগ নাই। তাঁর চিকিৎসার কাজে নিয়োজিত মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী জানিয়েছেন খালেদা জিয়া ‘লিভার সিরোসিস’ রোগে আক্রান্ত হয়েছেন এবং তিনি ‘মৃত্যু ঝুঁকিতে’ আছেন।

তিনি বলেন খালেদা জিয়ার স্বাস্থ্যের বর্তমানে যে অবস্থা তাতে উন্নত চিকিৎসার জন্য যে সেন্টারগুলো রয়েছে সেগুলো আমেরিকা ও ইউরোপে। ইউএসএ, ইউকে ও জার্মানিতে এ ধরনের রোগের চিকিৎসার জন্য অ্যাডভান্স সেন্টার আছে এবং তারা এর চিকিৎসা করে। সেখানেও দেশব্যাপী এই রোগের সেন্টার দুই-একটা আছে বলে তিনি উল্লেখ করেন । তিনি বলেন ম্যাডামের যারা ক্লোজ রিলেটিভ তাঁদের এবং যারা ওনার সঙ্গে আছেন তাদের এ বিষয়ে জানানো হয়েছে। আমরা ওনাদের বলেছি যত দ্রুত পারেন অ্যারেঞ্জ করেন।

এদিকে, বিএনপি গত কয়েকদিন যাবত খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার অনুমতির জন্য আন্দোলন করছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন সমাবেশে বলেছেন সরকার যদি দলের প্রধানকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি না দেয় এবং এর ফলে তাঁর যদি কিছু হয় তবে সরকারকেই এর দায়িত্ব বহন করতে হবে ।



এ পাতার আরও খবর

৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ:  প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার
আইজিপির ক্রসফায়ার বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির ক্রসফায়ার বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
ফ্রান্সে বিক্ষোভ দমনে ‘কঠোর পদক্ষেপের’ প্রতিশ্রুতি মাক্রোঁর ফ্রান্সে বিক্ষোভ দমনে ‘কঠোর পদক্ষেপের’ প্রতিশ্রুতি মাক্রোঁর
কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির
বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে
বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?