রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ভারতে অনুপ্রবেশকারী ভেবে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ১১ গ্রামবাসী
ভারতে অনুপ্রবেশকারী ভেবে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ১১ গ্রামবাসী
বিবিসি২৪নিউজ,বিধান চন্দ্র মন্ডল কলকাতা থেকেঃ ভারতের নাগাল্যন্ডে অনুপ্রবেশকারী মনে করে ভুল করে নিজের দেশের ১১ গ্রামবাসীকে গুলি করে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় এক ভারতীয় জওয়ানও নিহত হয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
খবরে বলা হয়, বেসামরিক লোক নিহতের ঘটনায় সেনাবাহিনীর পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, নাগাল্যন্ডের মন জেলায় ওটিং গ্রামে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় নিরাপত্তাবাহিনী গুলি চালায় বলে অভিযোগ। তাতেই মারা যান গ্রামবাসীরা। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এক জওয়ানেরও মৃত্যু হয়েছে। ওই গ্রামটি মায়ানমার সীমান্তে অবস্থিত।
নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও টুইটারে এই ঘটনার উল্লেখ করে দুঃখপ্রকাশ করেছেন। একে ‘দুর্ভাগ্যজনক ঘটনা’ বলে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের বিশেষ দল গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এ ঘটনায় শোক প্রকাশ করে টুইট করে করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।পুলিশ সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, অনুপ্রবেশকারী রুখতে তিরু-ওটিং রোডে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেই সময় স্থানীয় গ্রামবাসীদের ‘ভুল করে’ অনুপ্রবেশকারী ভেবে হঠাতে শুরু করে। গ্রামবাসীদের প্রতিরোধের মুখে পড়ে নিরাপত্তাবাহিনী গুলি চালাতে শুরু করে। গুলিতে গ্রামবাসীরা মারা যেতে উত্তেজনা বাড়ে।
পুলিশের দাবি, ‘আত্মরক্ষার’ জন্য গুলি চালাতে হয়েছে নিরাপত্তা বাহিনীকে। বাহিনীর কয়েকটি গাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 