শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ভারতের সামরিক প্রধানকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ভারতের সামরিক প্রধানকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৩
৭৫২ বার পঠিত
বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতের সামরিক প্রধানকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৩

---বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ, দিল্লি থেকেঃ ভারতের তামিল নাড়ুতে দেশটির চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতকে বহনকারী একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারে তিনি ছাড়াও তার স্ত্রী, তার প্রতিরক্ষা সহযোগী, নিরাপত্তা কমান্ডো ও বিমান বাহিনীর সদস্যসহ মোট ১৪ জন ছিলেন।

বুধবার বিকেলে দেশটির বিমান বাহিনীর বরাতে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ঘটনাস্থল থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে কে কে আছেন তা জানা যায়নি। বাকি সাত জনকে উদ্ধারে অভিযান চলছে।

ভারতের বিমান বাহিনী নিশ্চিত করেছে, বিপিন রাওয়াত ওই ফ্লাইটে ছিলেন। বিমান বাহিনীর এমআই-১৭ভি৫ হেলিকপ্টারটি তামিল নাড়ুর নিলগিরি জেলার কুনুরের কাছে বিধ্বস্ত হয়। দুর্ঘটনাটির কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে কোয়েম্বাটুরের সুলুর সামরিক বেস থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এটি নিলগিরির ওয়েলিংটন ডিফেন্স স্টাফ সার্ভিস কলেজে যাচ্ছিল।

ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, পাহাড়ি এলাকায় হেল্পিকপ্টারটির ধ্বংসাবশেষ পড়ে আছে। সেখানে উপড়ে যাওয়া গাছ, ধোঁয়া এবং আগুনের মধ্যেই উদ্ধারকারীরা উদ্ধার কাজ চালাচ্ছেন। আর পুলিশ সদস্য ও স্থানীয়রা মরদেহ সরিয়ে নিচ্ছেন।

৬৩ বছর বয়সী জেনারেল রাওয়াত ২০১৯ সালের জানুয়ারিতে ভারতের চিফ অব ডিফেন্স স্টাফের দায়িত্ব নেন। বিমান, নৌ ও সেনা- এই তিন পরিষেবাকে একীভূত করার লক্ষ্যে এই পদটি সৃষ্টি করা হয়। পরবর্তীতে তিনি নতুন সৃষ্টি করা ডিপার্টমেন্ট অব মিলিটারি অ্যাফেয়ার্সের প্রধান হিসেবেও নিয়োগ পান।

এদিকে প্রতীরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই দুর্ঘটনাটি সম্পর্কে সংসদে কথা বলবেন বলে জানানো হয়েছে। ঘটনার পর বেশ কয়েকজন সাবেক সেনাপ্রধান দুঃখ প্রকাশ করেছেন এবং ডাবল ইঞ্জিনের এমআই-১৭ হেলিকপ্টারটি ভিভিআইপি ফ্লাইটে নিয়মিত ব্যবহার হয় বলে জানিয়েছেন।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প