রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে প্রথম দিনই বুস্টার ডোজ নিলেন চার মন্ত্রী
বাংলাদেশে প্রথম দিনই বুস্টার ডোজ নিলেন চার মন্ত্রী
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ বয়স্ক ও ফ্রন্টলাইনারদের দিয়ে দেশে শুরু হলো করোনার টিকার বুস্টার ডোজ। শুরুর দিন এই ডোজ নিয়েছেন সরকারের চার মন্ত্রী।
তারা হলেন-পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, আইনমন্ত্রী আনিসুল হক, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।
রোববার দুপুরে রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএসএ) করোনার টিকার বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হয়।
প্রথম ডোজ নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। গত ২৭ জানুয়ারি তাকে টিকা দেওয়ার মধ্য দিয়েই দেশে প্রথম করোনার টিকা কার্যক্রম শুরু হয়েছিল।
এরপর চার মন্ত্রীকে বুস্টার ডোজ দেওয়া হয়। এরপর স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বুস্টার ডোজ নেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেওয়া হবে। অন্য ডোজ যারা নিয়েছেন তাদেরও ফাইজার দেওয়া হবে।
অনুষ্ঠানে জাহিদ মালেক বলেন, যারা এরইমধ্যে করোনার দ্বিতীয় ডোজ টিকা দিয়েছেন এবং সে টিকা দেওয়ার পর ৯ মাসের বেশি পার হয়েছে, তাদেরকেই প্রথমে বুস্টার ডোজের আওতায় আনা হবে। পর্যায়ক্রমে সারা দেশেই এ কর্মসূচি চালু হবে।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 