শিরোনাম:
●   গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার ●   জ্বালানি মজুত ও কৃত্রিম সংকট রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ●   নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ●   জাতিসংঘে স্বাধীনতা দিবস পালিত: পররাষ্ট্রমন্ত্রী ●   ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল ●   ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি ●   মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান ●   আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প ●   সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা ●   বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব
ঢাকা, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

BBC24 News
রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মার্কিন ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যে সহস্রাধিক বেসামরিক মানুষের মৃত্যু: প্রতিবেদন
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মার্কিন ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যে সহস্রাধিক বেসামরিক মানুষের মৃত্যু: প্রতিবেদন
৫৯৯ বার পঠিত
রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মার্কিন ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যে সহস্রাধিক বেসামরিক মানুষের মৃত্যু: প্রতিবেদন

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ পেন্টাগনের গোপন নথিতেই ২০১৪ থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন ড্রোন হামলায় অন্তত তেরশো বেসামরিক নাগরিকের নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে৷ এই বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস৷
পেন্টাগনের নথিতেই এসব ড্রোন হামলাকে ‘ব্যাপক ত্রুটিপূর্ণ’ হিসেবে অভিহিত করা হয়েছে৷ যার কারণে সিরিয়া, ইরাক ও আফগানিস্তানে প্রাণ হারিয়েছেন হাজারো বেসামরিক মানুষ৷ এসব হামলা থেকে রেহাই পায়নি শিশুরাও৷ এই প্রতিবেদনের ভিত্তিতে অনুসন্ধান চালিয়েছে নিউ ইয়র্ক টাইমস৷ নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এর একটি ঘটনাতেও ভুল স্বীকার বা কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি যুক্তরাষ্ট্র৷ এত এত ঘটনার মধ্যে মাত্র এক ডজনেরও কম ভুক্তভোগী বা স্বজনকে ক্ষতিপূরণ দিয়েছে কর্তৃপক্ষ৷প্রতিবেদনে যা আছে
২০১৬ সালের ১৯ জুলাই সিরিয়ার উত্তরাঞ্চলে হামলা চালিয়ে ৮৫ জন ইসলামিক স্টেট যোদ্ধাকে হত্যার দাবি করে ‘অ্যামেরিকান স্পেশাল অপারেশন্স’ বাহিনী৷ কিন্তু নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধানে দেখা গেছে এই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ১২০ জনের বেশি, যাদের সবাই ছিলেন নিরীহ গ্রামবাসী৷ ২০১৭ সালে ইরাকের পশ্চিম মসুলে অ্যামেরিকান বিমান থেকে একটি গাড়ি লক্ষ্য হামলা চালানো হয়৷ মার্কিন বাহিনীর দাবি অনুযায়ী গাড়িটিতে বোমা ছিল৷ কিন্তু নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধান বলছে সেই তথ্য সঠিক নয়৷ গাড়িটিতে মাজিদ মাহমুদ আহমেদ নামের এক ব্যক্তি, তার স্ত্রী ও দুই সন্তান ছিল৷ হামলায় তারা সবাই এবং আরো তিন বেসামরিক নাগরিক মারা যান৷

প্রতিবেদন অনুযায়ী, ইসলামিক স্টেটের বিরুদ্ধে বোমা হামলায় মার্কিন বাহিনী বেসামরিক নাগরিকদের রক্ষার বিষয়টি নিয়মিতভাবেই পাশ কাটিয়ে গেছে৷

গত আগস্টে কাবুল বিমান বন্দরে আত্মঘাতী হামলার পর যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চালিয়ে ১০ জনকে হত্যা করে৷ পেন্টাগন থেকে শুরুতে দাবি করা হয়েছিল তারা বোমা বহনকারী একটি গাড়িতে হামলা চালিয়েছে৷ তবে নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধানে দেখা যায় নিহত ১০ জন একই পরিবারের সদস্য৷শুরু যেভাবে
ইরাক ও আফগানিস্তানে যুদ্ধরত মার্কিন সেনাদের মৃত্যুতে সমালোচনার মুখে তৎকালীন বারাক ওবামা সরকারের আমলে বিমান হামলার ব্যাপকতা পায়৷ ধীরে ধীরে দেশগুলো থেকে সেনা কমিয়ে ড্রোন হামলা তীব্রতা বাড়ায় যুক্তরাষ্ট্র৷ বারাক ওবামা এই হামলাকে ‘ইতিহাসের সবচেয়ে নিখুঁত বিমান অভিযান’ হিসেবে অভিহিত করেন৷ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলেও তা অব্যাহত থাকে৷

পাঁচ বছরের বেশি সময় ধরে আফগানিস্তান, ইরাক ও সিরিয়াতে মার্কিন বাহিনী ৫০ হাজারের বেশি হামলা চালিয়েছে বলে উল্লেখ করেছে নিউ ইয়র্ক টাইমস৷



এ পাতার আরও খবর

গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
জাতিসংঘে স্বাধীনতা দিবস পালিত: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে স্বাধীনতা দিবস পালিত: পররাষ্ট্রমন্ত্রী
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল
ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি
মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি এরদোয়ানের ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি এরদোয়ানের
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব
দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর

আর্কাইভ

গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল
মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব
দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ
হরমুজ প্রণালি দিয়ে চলবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান