সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » প্রশাসন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ৬ মন্ত্রণালয়ে নতুন সচিব
৬ মন্ত্রণালয়ে নতুন সচিব
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, সেতু বিভাগ, কৃষি এবং মহিলা ও শিশু মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার।
এছাড়াও, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের নতুন রেক্টর নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (২০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে এই ছয় কর্মকর্তার দপ্তর বদল করে আদেশ জারি করেছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব করা হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলামকে কৃষি মন্ত্রণালয়ে বদলি করা হয়।
দুর্নীতি দমন কমিশনের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. আবু বক্কর ছিদ্দিককে করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব।
বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর মো. মঞ্জুর হোসেনকে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক করা হয়েছে।
এছাড়া পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) রামেন্দ্র বিশ্বাসকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর করা হয়েছে।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? 