শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

BBC24 News
রবিবার, ২ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মিয়ানমারে বৌদ্ধদেরও পুড়িয়ে হত্যা করছে- সেনারা
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মিয়ানমারে বৌদ্ধদেরও পুড়িয়ে হত্যা করছে- সেনারা
১১৬১ বার পঠিত
রবিবার, ২ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিয়ানমারে বৌদ্ধদেরও পুড়িয়ে হত্যা করছে- সেনারা

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারে নিজের গ্রামে ফিরে একটি পোড়া কুঁড়েঘরের মধ্যে হাত-পা বাঁধা পোড়া মৃতদেহ দেখতে পেয়েছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক তরুণ কৃষকটি। ওই পোড়া মৃতদেহ থেকে তখনও ধোঁয়া বের হচ্ছিল।

মিয়ানমারের সেনারা ৭ ডিসেম্বর বেলা ১১টায় ডন টাও গ্রামটিতে হামলা চালিয়েছিল। প্রায় ৫০ জন সেনা পায়ে হেঁটে লোকদের খুঁজে খুঁজে বের করেছে। তরুণটির খামারের লোকজন ও অন্যান্য গ্রামবাসী প্রাণের ভয়ে জঙ্গল ও মাঠে পালিয়ে গিয়েছিল। কিন্তু সেনারা ১০ জনকে ধরতে সক্ষম হয় এবং তাদের নিয়ে গিয়ে গুলি করে ও পুড়িয়ে হত্যা করে। এদের মধ্যে পাঁচ জন কিশোর ছিল, যাদের মধ্যে একজনের বয়স ছিল ১৪ বছর।

ওই তরুণ কৃষক জানান, তার বন্ধু সেনাদের নির্মমতার কিছু ছবি তুলতে পেরেছিল। এর একটিতে দেখা গেছে, এক গ্রামবাসীর পোড়া দেহাবশেষ মুখ থুবড়ে পড়ে আছে।

বার্তা সংস্থা এপিকে তিনি বলেন, ‘আমি একেবারে বিপর্যস্ত, এটা অগ্রহণযোগ্য।’

৪০ জন প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার, সামাজিক যোগাযোগমাধ্যম, স্যাটেলাইট থেকে পাওয়া ছবি ও তথ্য-উপাত্তের উপর ভিত্তিতে এপির অনুসন্ধানে দেখা গেছে, ডন টাও-তে সম্প্রতি এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেনারা। মিয়ানমারের সামরিক বাহিনী যুদ্ধের অস্ত্র হিসাবে গণহত্যার কৌশলকে যে বেছে নিচ্ছে এটা তারই ইঙ্গিত।সামরিক বাহিনীর সহিংসতার সর্বশেষ নজির হচ্ছে বেসামরিক নাগরিক ও বিরোধীদের গণহত্যা ও অগ্নিসংযোগ বা পুরো গ্রাম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া। গত বছরের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে তারা নিজেদের নাগরিকদের ওপর আরও নৃশংসভাবে দমন-পীড়ন চালাচ্ছে। তারা যুবক ও কিশোরদের অপহরণ করেছে, স্বাস্থ্যসেবা কর্মীদের হত্যা করছে এবং বন্দীদের নির্যাতন করছে।

২০১৭ সালে রাখাইনের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর যেভাবে নিপীড়ন চালিয়েছিল সেনারা ঠিক একই পদ্ধতিতে এখন তারা জাতিগতভাবে সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ বামার জনগোষ্ঠীর ওপর দমন-পীড়ন চালাচ্ছে। গত সপ্তাহে মো সো গ্রামে অন্তত ৩৫ বেসামরিক নাগরিককে পুড়িয়ে ও গুলি করে হত্যা করেছে সেনারা। এদের মধ্যে দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেনের দুই কর্মীও ছিল। এর বাইরে গত আগস্ট থেকে শুধুমাত্র সাগাইং অঞ্চলে ৮০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে সেনারা।



এ পাতার আরও খবর

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?