রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে কাল থেকে অর্ধেক জনবল নিয়ে চলবে অফিস
বাংলাদেশে কাল থেকে অর্ধেক জনবল নিয়ে চলবে অফিস
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকাঃ করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে এবার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসগুলো অর্ধেক কর্মকর্তা ও কর্মচারী নিয়ে পরিচালনা করতে হবে। বাকি অর্ধেক কর্মকর্তা ও কর্মচারীরা নিজ কর্ম এলাকায় অবস্থান করে দাপ্তরিক কাজ ভার্চ্যুয়ালি সম্পন্ন করবেন। এই সিদ্ধান্ত আগামীকাল সোমবার থেকে বাস্তবায়ন শুরু হয়ে চলবে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
দেশে করোনা সংক্রমণ বাড়ায় আবার বিধিনিষেধ আরোপ করা হয়েছে, সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন, সে জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে
এ বিষয়ে আজ রোববার আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ নিয়ে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে গত কয়েক দিনে তিন দফায় বিধিনিষেধ জারি করল সরকার। এর আগে প্রথমে ১১ দফা নির্দেশনা জারি করা হয়। গত শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠান দুই সপ্তাহ বন্ধ করাসহ ছয় দফা নির্দেশনা জারি করা হয়।
আজ নতুন বিধিনিষেধে আরও বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতগুলোর বিষয়ে প্রয়োজনে নির্দেশনা জারি করবে। আর ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 