মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » ইউরোপে যাওয়ার পথে ঠান্ডায় ৭ বাংলাদেশির মৃত্যু
ইউরোপে যাওয়ার পথে ঠান্ডায় ৭ বাংলাদেশির মৃত্যু
বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধিঃ লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার পথে সাত বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, অবৈধভাবে তাঁরা নৌকাযোগে লিবিয়া থেকে ইতালির লাম্পেদুসা দ্বীপের উদ্দেশে রওনা হয়েছিলেন। ঠান্ডায় তাঁরা প্রাণ হারিয়েছেন।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে ইতালির আগ্রিজেন্তোর প্রসিকিউটর লুইগি প্যাত্রোনাজিও বলেন, ঠান্ডায় শরীরের তাপমাত্রা দ্রুত কমে আসায় ওই বাংলাদেশিরা প্রাণ হারিয়েছেন।
লামপিওনের উপকূল থেকে ২৯ কিলোমিটার দূরে কোস্টগার্ডের সদস্যরা ওই নৌকার সন্ধান পান। এরপর সেখানে উদ্ধার অভিযান চালানো হয়। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর লুইগি প্যাত্রোনাজিও।
লাম্পেদুসা দ্বীপের মেয়র সালভারোতে মারতেল্লো এই বাংলাদেশিদের প্রাণহানির ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই নৌকায় ২৮০ অভিবাসনপ্রত্যাশী ছিলেন। তাঁদের অধিকাংশ বাংলাদেশ ও মিসরের বাসিন্দা।
ইউরোপে অবৈধ অভিবাসনপ্রত্যাশী প্রবেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচনা করা হয় ইতালির উপকূলকে। গত কয়েক মাসে এমন নৌকাযোগে অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপে প্রবেশের প্রবণতা বেড়েছে। চলতি বছরে ১ হাজার ৭৫১ জন অভিবাসনপ্রত্যাশী উপকূল থেকে ইতালির বিভিন্ন বন্দরে নেমেছেন।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 