শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » কাতারে অভিবাসীদের বৈধতার সুযোগ বাড়ল ৩১ মার্চ পর্যন্ত
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » কাতারে অভিবাসীদের বৈধতার সুযোগ বাড়ল ৩১ মার্চ পর্যন্ত
৯৬৭ বার পঠিত
বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাতারে অভিবাসীদের বৈধতার সুযোগ বাড়ল ৩১ মার্চ পর্যন্ত

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ অবৈধ অভিবাসীদের বৈধতা অর্জনের সুযোগ দিল কাতার। আগামী ৩১ মার্চ ২০২২ পর্যন্ত এই সুযোগ নিতে পারবে সংশ্লিষ্ট অবৈধ কর্মীরা। তবে অবৈধের আরোপিত জরিমানা পুরোপুরি মাফ কিংবা আংশিক ৫০% মওকুফ করার ব্যাপারে সিদ্ধান্ত নেবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দীর্ঘদিন পর এমন খবরে স্বস্তির জানিয়েছে কাতার প্রবাসী বাংলাদেশিরা।

কাতারে প্রায় চার লাখের অধিক প্রবাসী বাংলাদেশির বসবাস। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের বসবাস কাতারে। অক্টোবর মাসে কাতার সরকারের অবৈধ অভিবাসীদের বৈধতা প্রদানের ঘোষণায় আনন্দিত ছিল প্রবাসীরা। কিন্তু অধিকাংশ প্রবাসী নির্দিষ্ট সময়ের মধ্যে বৈধতার আবেদনের জন্য কাগজপত্র প্রস্তুত করতে না পারায় পিছিয়ে পড়েন।

যেসব অভিবাসী কাতারের আইডির মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে অবৈধ হয়ে আছে (রেসিডেন্সি আইন লঙ্ঘন), অথবা যারা অন্যান্য ভিসায় কাতারে এসে আর আইডি না করে অবৈধ হয়ে আছে তাদের ৩১ মার্চের মধ্যে কাতার সরকারের সার্ভিস সেন্টারগুলোতে অবস্থিত সিআইডি অফিসে যোগাযোগ করে আইনগত ব্যবস্থা নিয়ে বৈধতার সুযোগ পাবে।

সেহলিয়া অবস্থিত সিআইডি অফিসে বুধবার বিকেলে এই বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে অনুসন্ধান এবং অনুসরণ বিভাগ এবং ইউনিফাইড সার্ভিসেস বিভাগ। এসময় সার্চ অ্যান্ড ফলো আপ বিভাগের গ্রেস পিরিয়ড অফিসার ক্যাপ্টেন কামাল তাহির আল তাইরি এবং ইউনিফাইড সার্ভিসেস বিভাগের ক্যাপ্টেন মোহাম্মদ আলী আল রশিদ সাংবাদিকদের বলেন অবৈধরা আইনী জটিলতা থেকে অব্যাহতি পেতে এক নিয়োগকর্তা থেকে অন্য নিয়োগকর্তাতে স্থানান্তর করুন অথবা নিজ উদ্যোগে কাতার ত্যাগ করলে আবার নতুন ভিসা নিয়ে কাতারে এসে বসবাস করতে পারবেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন ডিপার্টমেন্টে প্রধান ফয়সাল আল হুদাই।

যেকোনো কর্মদিবসে দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে সরকারি সার্ভিস সেন্টারে হাজির হতে হবে। সার্ভিস সেন্টারগুলোর মধ্যে রয়েছে উম সালাল সার্ভিস সেন্টার, উম সানিম সার্ভিস সেন্টার, মিসাইমির সার্ভিস সেন্টার, ওয়াকরা সার্ভিস সেন্টার, আল রাইয়ান সার্ভিস সেন্টারে আসার আহ্বান জানান।কোন ধরনের ঝামেলা ছাড়াই সিআইডি অফিসে গিয়ে অবৈধভাবে যারা বসবাস করছেন তারা এই সুযোগ কাজে লাগাতে পারবেন। দীর্ঘদিন পর এমন খবরে স্বস্তির কাতার প্রবাসী বাংলাদেশিরা।

তবে এই মুহূর্তে কতজন বাংলাদেশি কাতারে অবৈধভাবে বসবাস করছেন এর কোন সঠিক তথ্য নেই।

যারা এসব আইন অমান্য করবে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার সতর্কতা করলেন কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শেষে দেশি-বিদেশি গণমাধ্যমের পাশাপাশি
কাতার বাংলা প্রেসক্লাবের সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন ক্যাপ্টেন কামাল তাহির আল তাইরি এবং ক্যাপ্টেন মোহাম্মদ আলী আল রশিদ।



এ পাতার আরও খবর

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?