শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়ার সাথে কূটনৈতিক সমাধান চাই- ইউক্রেন
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়ার সাথে কূটনৈতিক সমাধান চাই- ইউক্রেন
৭৬১ বার পঠিত
বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাশিয়ার সাথে কূটনৈতিক সমাধান চাই- ইউক্রেন

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দ্যমিত্র কুলেবা বৃহস্পতিবার বলেন যে, ইউক্রেন কোন আক্রমণ পরিকল্পনা করছে না। তিনি আশা প্রকাশ করেন যে, রাশিয়া-ইউক্রেন সীমান্তে সঙ্কট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা চালু থাকবে।

এক সংবাদ সম্মেলনে কুলেবা বলেন, “[একটি] কূটনৈতিক পথ অবলম্বন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং সংঘাতের [একটি] কূটনৈতিক সমাধান খুঁজে বের করতে রাশিয়ার সাথে বিভিন্ন স্তরে আমরা আলাপ করতে প্রস্তুত”। “তবে, রাশিয়া যদি যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়, তাহলে আমরাও পাল্টা যুদ্ধ করব। এটা আমাদের দেশ এবং আমরা এই দেশ রক্ষা করব”।

বুধবার প্যারিসে ইউক্রেন, রাশিয়া, ফ্রান্স ও জার্মানী বৈঠক করে এবং বার্লিনে আরেক দফা বৈঠকের বিষয়ে সম্মত হয়।

কুলেবা সংবাদকর্মীদের বলেন, “খারাপ সংবাদ হল যে কিছুই বদলায়নি। ভাল সংবাদ হল যে উপদেষ্টারা দুই সপ্তাহ পর বার্লিনে আবারও দেখা করতে সম্মত হয়েছেন, যার মানে হল যে সামনের দুই সপ্তাহ রাশিয়ার কূটনৈতিক পথে অগ্রসর হওয়ার সম্ভাবনাই বেশি।”

বৃহস্পতিবার রাশিয়া জানায় যে, নিরাপত্তা বিষয়ে তাদের প্রধান দাবিগুলোর ব্যাপারে যুক্তরাষ্ট্র সাড়া দেয়নি। সশস্ত্র সংঘাত অ্যাড়ানোর আরেকটি অংশ হিসেবে রাশিয়া একটি চিঠির মাধ্যমে এই দাবিগুলো জানিয়েছিল।

মস্কোর নিরাপত্তা দাবিগুলোর মধ্যে নেটো’র পূর্বমূখী সম্প্রসারণ স্থগিতের দাবি রয়েছে। বিশেষ করে ইউক্রেন ও জর্জিয়াতে সম্প্রসারণ বন্ধের দাবি করা হয়। এছাড়াও পূর্ব ইউরোপে নেটো সৈন্যসংখ্যা কমানোরও দাবি করা হয়।

তবে, যুক্তরাষ্ট্র ঐ দাবিগুলোকে আলোচনা শুরুর পথে বাধা হিসেবে দাবি করে তা প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্র পাল্টা দাবি করে যাতে রাশিয়া ইউক্রেনের সীমান্ত থেকে তাদের সামরিক বাহিনী প্রত্যাহার করে নেয়। পরিবর্তে যুক্তরাষ্ট্র সামরিক মহড়া, স্বচ্ছতা, ক্ষেপণাস্ত্র স্থাপনের জায়গা নির্ধারণের বিষয়ে আলোচনার প্রস্তাব করে।



এ পাতার আরও খবর

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?