শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » হন্ডুরাসে প্রথম নারী প্রেসিডেন্ট সিওমারা কাস্ত্রোর
হন্ডুরাসে প্রথম নারী প্রেসিডেন্ট সিওমারা কাস্ত্রোর
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ হন্ডুরাসে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন বামপন্থী নেত্রী সিওমারা কাস্ত্রো। স্থানীয় সময় বৃহস্পতিবার বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে শপথ নেন তিনি। খবর আল-জাজিরার।
৬২ বছর বয়সী সিওমারা কাস্ত্রো বিচারপতি কারলা রোমোরোর সামনে হন্ডুরাসের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে আইনসভা কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিতে তার পছন্দের তালিকায় থাকা লুইস লেদন্দো উপস্থিত ছিলেন। এ ছাড়া সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপ এবং তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাইসহ বিশ্বের অনেক স্বনামধন্য ব্যক্তি।
তেগুসিগালপা ন্যাশনাল স্টেডিয়ামে দেওয়া প্রথম আনুষ্ঠানিক ভাষণে সিওমারা হন্ডুরাসের চলমান সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় দেশের শিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা, নিরাপত্তা ও কর্মসংস্থান ব্যবস্থার উন্নতির জন্য কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।
গত নভেম্বরে হন্ডুরাসে ডানপন্থী ন্যাশনাল পার্টির ১২ বছরের শাসনের ইতি ঘটিয়ে জয় লাভ করেন সিওমারা কাস্ত্রো। ২০০৯ সালে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে তার স্বামী ম্যানুয়েল জেলায়াকে প্রেসিডেন্ট হিসেবে উৎখাতের পর ন্যাশনাল পার্টির শাসন শুরু হয়েছিল।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 